সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ঝলসে দেয়ার ঘটনার এক মাসেও গ্রেফতার হয়নি আসামী 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী আছিয়া আক্তার নুপুরকে আগুনে ঝলসে দেয়ার ঘটনার এক মাস অতিবাহিত হলেও মূল আসামী নুপুরের স্বামী ইয়াছিন চৌধুরী (২৭) কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে মামলা তুলে নিতে আসামী পক্ষ নানাভাবে হুমকি প্রদান করে আসছে বলে নুপুরের পরিবারের অভিযোগ করেছেন। অসহায় পরিবারটি পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ হয়েছেন।

ভূক্তভোগী ঐ পরিবার জানায়, গত ৩১ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ৩টায় মিজমিজি কান্দাপাড়া এলাকায় যৌতুকের দাবিতে আছিয়া আক্তার নূপুরকে (২০) ঘরে ভেতরে রেখেই আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে জানালার পর্দায় আগুন ধরে গেলে সেই আগুনই আছিয়া আক্তার নুপুরে শরীরে এসে পড়ে। এতে নুপুরের বাম হাত ঝলসে যায় এবং মাথার কিছু চুল পুড়ে যায়। আছিয়ার চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ অনেক গড়িমশির করে পরদিন রাতে পুলিশের পরামর্শেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধুমাত্র স্বামী ইয়াছিন চৌধুরীর নাম উলে­খ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে পুলিশ মামলা (নং ০৫, তাং ২/৯/২০১৯ইং) গ্রহণ করে। পরে এ মামলায় নুপুরের শ্বাশুড়ি মানা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। গৃহবধূর নুপুরের বাবা দুলাল মিয়া জানান, নুপুরের শ্বশুর আলাউদ্দিন চৌধুরীকে দেখিয়ে দেয়ার পরও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করেননি। দুলাল মিয়া আরো বলেন, লোকমারফত মামলা তুলে নিতে আসামী পক্ষ হুমকি প্রদান করে আসছে। তারা আমাদেরকে এলাকায় থাকতে দেবে না। এছাড়া আমাদের নিয়ে নানা ধরণের কুৎসাও রটাচ্ছে। আমাদের পুরো পরিবার তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। তিনি আরো জানান, ইয়াছিন চৌধুরী প্রতিদিনই এলাকায় আসা-যাওয়া করছে। এলাকার প্রভাবশালীরা ইয়াছিনদের পক্ষ নিয়েছে। এতে আমরা আরো অসহায় হয়ে পড়েছি। এখন মেয়ে হত্যার চেষ্টার স্ষ্ঠুু বিচারের আশায় প্রশাসনসহ বিভিন্ন স্থানে হণ্য হয়ে ঘুরছি। কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। তিনি আরো বলেন, আমি হতদরিদ্র লোক। তাই অঢেল টাকা-পয়সা খরচ করার সামথ্য আমার নেই। তাই আইন আমাদের কথা বলছে না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আসামী ইয়াছিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ মামলায় ইয়াছিন ছাড়া অন্যান্যদের গ্রেফতারের সুযোগ নেই। এ মামলার তদন্ত চলছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি ভালো করে দেখভাল করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ঝলসে দেয়ার ঘটনার এক মাসেও গ্রেফতার হয়নি আসামী 

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী আছিয়া আক্তার নুপুরকে আগুনে ঝলসে দেয়ার ঘটনার এক মাস অতিবাহিত হলেও মূল আসামী নুপুরের স্বামী ইয়াছিন চৌধুরী (২৭) কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে মামলা তুলে নিতে আসামী পক্ষ নানাভাবে হুমকি প্রদান করে আসছে বলে নুপুরের পরিবারের অভিযোগ করেছেন। অসহায় পরিবারটি পুলিশের ভুমিকায় ক্ষুব্ধ হয়েছেন।

ভূক্তভোগী ঐ পরিবার জানায়, গত ৩১ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ৩টায় মিজমিজি কান্দাপাড়া এলাকায় যৌতুকের দাবিতে আছিয়া আক্তার নূপুরকে (২০) ঘরে ভেতরে রেখেই আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে জানালার পর্দায় আগুন ধরে গেলে সেই আগুনই আছিয়া আক্তার নুপুরে শরীরে এসে পড়ে। এতে নুপুরের বাম হাত ঝলসে যায় এবং মাথার কিছু চুল পুড়ে যায়। আছিয়ার চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ অনেক গড়িমশির করে পরদিন রাতে পুলিশের পরামর্শেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধুমাত্র স্বামী ইয়াছিন চৌধুরীর নাম উলে­খ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে পুলিশ মামলা (নং ০৫, তাং ২/৯/২০১৯ইং) গ্রহণ করে। পরে এ মামলায় নুপুরের শ্বাশুড়ি মানা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। গৃহবধূর নুপুরের বাবা দুলাল মিয়া জানান, নুপুরের শ্বশুর আলাউদ্দিন চৌধুরীকে দেখিয়ে দেয়ার পরও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করেননি। দুলাল মিয়া আরো বলেন, লোকমারফত মামলা তুলে নিতে আসামী পক্ষ হুমকি প্রদান করে আসছে। তারা আমাদেরকে এলাকায় থাকতে দেবে না। এছাড়া আমাদের নিয়ে নানা ধরণের কুৎসাও রটাচ্ছে। আমাদের পুরো পরিবার তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। তিনি আরো জানান, ইয়াছিন চৌধুরী প্রতিদিনই এলাকায় আসা-যাওয়া করছে। এলাকার প্রভাবশালীরা ইয়াছিনদের পক্ষ নিয়েছে। এতে আমরা আরো অসহায় হয়ে পড়েছি। এখন মেয়ে হত্যার চেষ্টার স্ষ্ঠুু বিচারের আশায় প্রশাসনসহ বিভিন্ন স্থানে হণ্য হয়ে ঘুরছি। কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না। তিনি আরো বলেন, আমি হতদরিদ্র লোক। তাই অঢেল টাকা-পয়সা খরচ করার সামথ্য আমার নেই। তাই আইন আমাদের কথা বলছে না।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আসামী ইয়াছিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ মামলায় ইয়াছিন ছাড়া অন্যান্যদের গ্রেফতারের সুযোগ নেই। এ মামলার তদন্ত চলছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি ভালো করে দেখভাল করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD