চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির ৫ সদস্য পালিয়ে যায়।

পলাতক আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা গ্রামের বাড়ির মালিক বাসু মিয়া (৫৭) ও তার ৩ ছেলে মো. মতিবুর (৩১), শহিদুল (২৯), আতাবুর (২৭), একই এলাকার সাকিমের ছেলে মুসা (২২)। বুধবার রাত পৌণে ৯টার দিকে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শিয়ালমারা গ্রামের বাসু মিয়ার বাড়িতে মাদক বেচাবিক্রি হচ্ছে। খবর পাবার পর ৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বাসু মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়িতে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির ৫ সদস্য পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত ফেন্সিডিল এবং মোটরসাইকেল এর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত মালামালসহ পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিল উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত
থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির ৫ সদস্য পালিয়ে যায়।

পলাতক আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিয়ালমারা গ্রামের বাড়ির মালিক বাসু মিয়া (৫৭) ও তার ৩ ছেলে মো. মতিবুর (৩১), শহিদুল (২৯), আতাবুর (২৭), একই এলাকার সাকিমের ছেলে মুসা (২২)। বুধবার রাত পৌণে ৯টার দিকে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শিয়ালমারা গ্রামের বাসু মিয়ার বাড়িতে মাদক বেচাবিক্রি হচ্ছে। খবর পাবার পর ৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল বাসু মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়িতে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির ৫ সদস্য পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত ফেন্সিডিল এবং মোটরসাইকেল এর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আটককৃত মালামালসহ পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেনসিডিল উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত
থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD