গোসাইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে কথিত দুই সাংবাদিক আটক

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরজাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটকের পর গোসাইরহাট থানায় আনা হয়,পরে রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়। আটককৃতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি (৩২) ও বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম (৩০)। রনির কাছে সিএনএন বাংলা টিভি ও নজরুলের কাছে দৈনিক প্রভাতী খবরের কার্ড পায় পুলিশ।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে গিয়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই জন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন মুদি ব্যবসায়ী মোঃ মিঠু সিকদারের কাছে। পরে তাদের হাতে ছয় হাজার টাকা দিয়ে দোকানে আটকে রেখে মোবাইল ফোনে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) মোঃ আলমগীর হুসাইন কে । ইউএনও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সন্ধার দিকে তাদের আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করা হয়।

নাগেরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মোঃ মিঠু শিকদার বলেন, দুপুর ১টার দিকে দুইজন ব্যক্তি মুদি দোকানে এসে আমার কাছে পলিথিন চায় । আমার দোকানে মুদি মাল বিক্রি করার জন্য যে পলিথিন রাখি তাদের তা দেখাই। তখন তারা বলেন, আপনি পলিথিনের ব্যবসা করেন আপনাকে থানায় নিয়ে যাব। আমি বলি আপনারা বসেন বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে আনি। আমি তাদের ডাকতে গেলে,দোকানে থাকা আমার বাবা মন্টু সিকদারকে দোকানের পেছনে ডেকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা। বাবা তাদের ছয় হাজার টাকা দেন এবং তাদের দোকানে বসতে বলেন। তখন আমি এসে মোবাইল ফোনে ইউএনওকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিনুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মুদি ব্যবসায়ী মিঠু শিকদার আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন,আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থানিব।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে কথিত দুই সাংবাদিক আটক

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরজাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন দুই যুবক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটকের পর গোসাইরহাট থানায় আনা হয়,পরে রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়। আটককৃতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচড়া গ্রামের মো. জামাল শেখের ছেলে মঞ্জুরুল ইসলাম রনি (৩২) ও বাঘিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে শেখ নজরুল ইসলাম (৩০)। রনির কাছে সিএনএন বাংলা টিভি ও নজরুলের কাছে দৈনিক প্রভাতী খবরের কার্ড পায় পুলিশ।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে গিয়ে সাংবাদিক পরিচয়ে ওই দুই জন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন মুদি ব্যবসায়ী মোঃ মিঠু সিকদারের কাছে। পরে তাদের হাতে ছয় হাজার টাকা দিয়ে দোকানে আটকে রেখে মোবাইল ফোনে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) মোঃ আলমগীর হুসাইন কে । ইউএনও পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সন্ধার দিকে তাদের আটক করে গোসাইরহাট থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাত ১১টার দিকে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করা হয়।

নাগেরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মোঃ মিঠু শিকদার বলেন, দুপুর ১টার দিকে দুইজন ব্যক্তি মুদি দোকানে এসে আমার কাছে পলিথিন চায় । আমার দোকানে মুদি মাল বিক্রি করার জন্য যে পলিথিন রাখি তাদের তা দেখাই। তখন তারা বলেন, আপনি পলিথিনের ব্যবসা করেন আপনাকে থানায় নিয়ে যাব। আমি বলি আপনারা বসেন বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে আনি। আমি তাদের ডাকতে গেলে,দোকানে থাকা আমার বাবা মন্টু সিকদারকে দোকানের পেছনে ডেকে নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন তারা। বাবা তাদের ছয় হাজার টাকা দেন এবং তাদের দোকানে বসতে বলেন। তখন আমি এসে মোবাইল ফোনে ইউএনওকে বিষয়টি জানাই। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মুহাইমিনুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মুদি ব্যবসায়ী মিঠু শিকদার আটকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন,আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থানিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD