হবিগঞ্জে শিক্ষিকার দায়িত্বে অবহেলায় জেএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থী

শেয়ার করুন...

হবিগঞ্জের বাহুবলে স্কুল শিক্ষিকার দায়িত্বে অবহেলা ও ভূলের মাসুল দিতে হচ্ছে এক শিক্ষার্থীকে। লিপি আক্তার নামের ওই ছাত্রী চলতি জেএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুবি রাণী দাসকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।

রোববার রাত 8টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী।

তিনি বলেন- ‘ রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত ওই শিক্ষিকা নিজের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করলে স্কুল কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। তবে পরীক্ষা বঞ্চিত ছাত্রীর এক বছরের শিক্ষা বাবত সকল খরচ ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয়েছেন অভিযুক্ত শিক্ষিকা।’

জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের মতিন মিয়ার কন্যা লিপি আক্তার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চলতি জেএসসি পরীক্ষার্থী ছিল। সরকারী বিধি মোতাবেক রেজিষ্ট্রেশন ফি ও সকল প্রকার কাগজ-পত্র পূরণ করে জেএসসি পরীক্ষার প্রস্ততি নেয় ওই ছাত্রী। কিন্ত পরীক্ষার যাবতীয় কাগজ পত্র প্রতিষ্ঠানের দপ্তরে জমা দেননি ক্লাস শিক্ষিকা রুবী রানী দাস। যার কারণে চলতি জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি লিপি আক্তার।

এ বিষয়ে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ বলেন, ‘যে শিক্ষিকার দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে ঝুঁকি নেমে আসে তাকে সাময়িক নয়, প্রয়োজনে স্থায়ীভাবে বরখাস্ত করার পরীকল্পনা আমাদের রয়েছে।’

এছাড়া অভিযুক্ত শিক্ষিকা রুবী রানী দাসের বিরুদ্ধে স্কুলে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও খারাপ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্কুলের অফিসে বসে শিক্ষা ও শিক্ষার্থীদের কথা মাথায় না নিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন শিক্ষিকা রুবি রানী দাস। তিনি স্কুলে অফিস কক্ষে চেয়ারে বসে টেবিলে পা রাখেন প্রতিদিন।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শিক্ষিকার দায়িত্বে অবহেলায় জেএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থী

শেয়ার করুন...

হবিগঞ্জের বাহুবলে স্কুল শিক্ষিকার দায়িত্বে অবহেলা ও ভূলের মাসুল দিতে হচ্ছে এক শিক্ষার্থীকে। লিপি আক্তার নামের ওই ছাত্রী চলতি জেএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুবি রাণী দাসকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি।

রোববার রাত 8টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী।

তিনি বলেন- ‘ রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত ওই শিক্ষিকা নিজের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করলে স্কুল কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। তবে পরীক্ষা বঞ্চিত ছাত্রীর এক বছরের শিক্ষা বাবত সকল খরচ ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয়েছেন অভিযুক্ত শিক্ষিকা।’

জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের মতিন মিয়ার কন্যা লিপি আক্তার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চলতি জেএসসি পরীক্ষার্থী ছিল। সরকারী বিধি মোতাবেক রেজিষ্ট্রেশন ফি ও সকল প্রকার কাগজ-পত্র পূরণ করে জেএসসি পরীক্ষার প্রস্ততি নেয় ওই ছাত্রী। কিন্ত পরীক্ষার যাবতীয় কাগজ পত্র প্রতিষ্ঠানের দপ্তরে জমা দেননি ক্লাস শিক্ষিকা রুবী রানী দাস। যার কারণে চলতি জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি লিপি আক্তার।

এ বিষয়ে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ বলেন, ‘যে শিক্ষিকার দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনে ঝুঁকি নেমে আসে তাকে সাময়িক নয়, প্রয়োজনে স্থায়ীভাবে বরখাস্ত করার পরীকল্পনা আমাদের রয়েছে।’

এছাড়া অভিযুক্ত শিক্ষিকা রুবী রানী দাসের বিরুদ্ধে স্কুলে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও খারাপ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্কুলের অফিসে বসে শিক্ষা ও শিক্ষার্থীদের কথা মাথায় না নিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন শিক্ষিকা রুবি রানী দাস। তিনি স্কুলে অফিস কক্ষে চেয়ারে বসে টেবিলে পা রাখেন প্রতিদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD