সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নবকে ইয়াবা গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার বাড়িতে থাকা সিসি ক্যামেরার ক্যাপচার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জয়নব গ্রেফতার করা হয়। বিষয়দি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। এদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানাগেছে, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রভাবশালীদের শেল্টারে থেকে প্রকাশ্যেই সকল প্রকার মাদক বিক্রি করে আসছিল সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার দুর্ধর্ষ লেডি সন্ত্রাসী ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নব। এরই মধ্যে জয়নবের মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় অনেকেই নানা ভাবে হয়রানির শিকারও হয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়া ও কতিপয় সাংবাদিকের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে আসছিল জয়নব। সূত্রে আরো জানাগেছে, আজিবপুর বাগানবাড়ি এলাকার ডাকাত সর্দার মৃত কাশেমের মেয়ে জয়নব। ডাকাতের মেয়ে জয়নব পিতার মতই দস্যুরানী হয়ে উঠে। কিশোরী কাল থেকেই সে জড়িয়ে পড়ে অপরাধ কর্মকান্ডে। যাত্রাদলের নাচনেওয়ালী থেকে মাদক সেবনের মাধ্যমে ডিসকু জয়নব অপরাধ জগতে প্রবেশ করে। এর পর নকল স্বর্ণ ব্যবসায় জড়িয়ে পরিচয় হয় স্বর্ণ চোরাকারবারী চক্রের সাথে। চোরাকারবারীদের পাল্লায় পড়ে শুরু করে মাদক ব্যবসা। মাদক সম্্রাটরা তাকে ব্যবহার করে মাদক পাচারে। বিভিন্ন বিত্তবান পুরুষ শিকার করতে গিয়ে অসংখ্যবার বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ে বিয়ে খেলা করেও জয়নব বহুল স্বামীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। মাদক ব্যবসার প্রসার ঘটাতে কুমিল্লা জেলার মাদক সম্্রাট শাহজাহান, আজিবপুরের মাঈনুদ্দিন, বন্দরের ডাকাত সর্দার আলম ও নারায়ণগঞ্জ মাজদাইরের বাহাদুরকে বিয়ে করে জয়নব। বর্তমানে আলম বহাল রয়েছে। জনয়বের পরিবারের সদস্যরাসহ মোট ২৮জন মাদক ব্যবসায়ী জয়নবের নিয়ন্ত্রনে রয়েছে। বর্তমানে মাদক বিক্রিতে নিরাপত্তার জন্য বাড়ির চার পাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করে আসছিল জয়নব। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। তাবে তার সহযোগীরা এখনো প্রকাশ্যে রয়েছে।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব গ্রেফতার

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নবকে ইয়াবা গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার বাড়িতে থাকা সিসি ক্যামেরার ক্যাপচার মেশিন জব্দ করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জয়নব গ্রেফতার করা হয়। বিষয়দি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। এদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। জানাগেছে, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে প্রভাবশালীদের শেল্টারে থেকে প্রকাশ্যেই সকল প্রকার মাদক বিক্রি করে আসছিল সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার দুর্ধর্ষ লেডি সন্ত্রাসী ও স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নব ওরফে ডিসকু জয়নব। এরই মধ্যে জয়নবের মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় অনেকেই নানা ভাবে হয়রানির শিকারও হয়েছে। প্রভাবশালীদের ছত্রছায়া ও কতিপয় সাংবাদিকের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে আসছিল জয়নব। সূত্রে আরো জানাগেছে, আজিবপুর বাগানবাড়ি এলাকার ডাকাত সর্দার মৃত কাশেমের মেয়ে জয়নব। ডাকাতের মেয়ে জয়নব পিতার মতই দস্যুরানী হয়ে উঠে। কিশোরী কাল থেকেই সে জড়িয়ে পড়ে অপরাধ কর্মকান্ডে। যাত্রাদলের নাচনেওয়ালী থেকে মাদক সেবনের মাধ্যমে ডিসকু জয়নব অপরাধ জগতে প্রবেশ করে। এর পর নকল স্বর্ণ ব্যবসায় জড়িয়ে পরিচয় হয় স্বর্ণ চোরাকারবারী চক্রের সাথে। চোরাকারবারীদের পাল্লায় পড়ে শুরু করে মাদক ব্যবসা। মাদক সম্্রাটরা তাকে ব্যবহার করে মাদক পাচারে। বিভিন্ন বিত্তবান পুরুষ শিকার করতে গিয়ে অসংখ্যবার বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ে বিয়ে খেলা করেও জয়নব বহুল স্বামীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। মাদক ব্যবসার প্রসার ঘটাতে কুমিল্লা জেলার মাদক সম্্রাট শাহজাহান, আজিবপুরের মাঈনুদ্দিন, বন্দরের ডাকাত সর্দার আলম ও নারায়ণগঞ্জ মাজদাইরের বাহাদুরকে বিয়ে করে জয়নব। বর্তমানে আলম বহাল রয়েছে। জনয়বের পরিবারের সদস্যরাসহ মোট ২৮জন মাদক ব্যবসায়ী জয়নবের নিয়ন্ত্রনে রয়েছে। বর্তমানে মাদক বিক্রিতে নিরাপত্তার জন্য বাড়ির চার পাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা করে আসছিল জয়নব। তাকে গ্রেফতার করায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। তাবে তার সহযোগীরা এখনো প্রকাশ্যে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD