গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত! হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে এলাকাবাসি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের চৌকিদার বাড়ির কালাম চৌকিদার (৬৫), শাহআলম চৌকিদার (৭০), লাল ভানু বেগম (৫৫) ও ইলিয়াস চৌকিদার (৩৬)। শাহআলম চৌকিদার জানান, বুধবার বাড়ির উত্তর পাশে একই এলাকার ইউনুস ফকির, শাহা ফকির, ফারুক ফকির, মঈন ফকির, কবির ফকির ও ইলিয়াস হাওলাদার এরা একত্রিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাদেরকে বাংলা দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে। পরে আমাদের ডাকচিৎকারে এলাকাবাসি এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মোস্তফা সিকদার জানান, আমার চিকিৎসাধীনে ৪ জন রোগি ভর্তি আছে। কালাম চৌকিদার গুরুতর আহত হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ খলিফা। ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাটি শুনেছি জমি সংক্রান্ত বিরোধে এ মারামারি। এ বিষয়ে শাহআলম চৌকিদার গলাচিপা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ বলেন, ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত! হাসপাতালে ভর্তি

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে এলাকাবাসি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের চৌকিদার বাড়ির কালাম চৌকিদার (৬৫), শাহআলম চৌকিদার (৭০), লাল ভানু বেগম (৫৫) ও ইলিয়াস চৌকিদার (৩৬)। শাহআলম চৌকিদার জানান, বুধবার বাড়ির উত্তর পাশে একই এলাকার ইউনুস ফকির, শাহা ফকির, ফারুক ফকির, মঈন ফকির, কবির ফকির ও ইলিয়াস হাওলাদার এরা একত্রিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাদেরকে বাংলা দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে। পরে আমাদের ডাকচিৎকারে এলাকাবাসি এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মোস্তফা সিকদার জানান, আমার চিকিৎসাধীনে ৪ জন রোগি ভর্তি আছে। কালাম চৌকিদার গুরুতর আহত হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ খলিফা। ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাটি শুনেছি জমি সংক্রান্ত বিরোধে এ মারামারি। এ বিষয়ে শাহআলম চৌকিদার গলাচিপা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ বলেন, ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD