শৈলকুপায় ১’শ ১০ বছরের বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপা থেকে ১’শ ১০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপার লক্ষীপুর গ্রামে নিজ বাড়ি থেকে ছবিরন নেছা নামের এ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে নিহতের পুত্রবধু রেবেকা পারভিন দাবি করেছেন, তার শাশুড়ি আত্মহত্যা করেছে। কিন্তু বৃদ্ধার মেয়েরা এমন মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন। শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানিয়েছেন, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লক্ষীপুর গ্রামে বৃদ্ধার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহটি মাটিতে নামিয়ে রাখে । রাতে তার ঘরের দরজা খোলা ছিল। নিহতের গলায় রসির দাগ রয়েছে। তবে এটি আত্মহত্যা না হত্যা তা ময়না তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। বৃদ্ধা ছবিরন নেছা লক্ষীপুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের স্ত্রী। ১’শ ১০ বছর বয়সী এ বৃদ্ধার ৭ ছেলে ও মেয়ে রয়েছে। এলাকাবাসী বলছে, মৃত্যুর আগের দিনেও সে স্বাভাবিকভাবে পারিবারিক কাজকর্ম করেছে ও ঘুরে ফিরে বেড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ১’শ ১০ বছরের বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপা থেকে ১’শ ১০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপার লক্ষীপুর গ্রামে নিজ বাড়ি থেকে ছবিরন নেছা নামের এ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিকে নিহতের পুত্রবধু রেবেকা পারভিন দাবি করেছেন, তার শাশুড়ি আত্মহত্যা করেছে। কিন্তু বৃদ্ধার মেয়েরা এমন মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন। শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন জানিয়েছেন, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লক্ষীপুর গ্রামে বৃদ্ধার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহটি মাটিতে নামিয়ে রাখে । রাতে তার ঘরের দরজা খোলা ছিল। নিহতের গলায় রসির দাগ রয়েছে। তবে এটি আত্মহত্যা না হত্যা তা ময়না তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। বৃদ্ধা ছবিরন নেছা লক্ষীপুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের স্ত্রী। ১’শ ১০ বছর বয়সী এ বৃদ্ধার ৭ ছেলে ও মেয়ে রয়েছে। এলাকাবাসী বলছে, মৃত্যুর আগের দিনেও সে স্বাভাবিকভাবে পারিবারিক কাজকর্ম করেছে ও ঘুরে ফিরে বেড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD