শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর দাঁত ভেঙ্গে দিল বখাটে 

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি:-  শরীয়তপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরীয়তপুর সরকারী কলেজছাত্রী খাদিজা (১৯) কে ইটের আঘাতে তিনটি দাঁত ভেঙে দিয়েছে বখাটে আজমির উল্লাহ উমিড (১৮) ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত খাদিজা সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও শরীয়তপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে আজমির উল্লাহ উমিড শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে। এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে পালং মডেল থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, বখাটে আজমির উল্লাহ উমিড বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে আজমির উল্লাহ উমিড খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিড খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে আজমির উল্লাহ উমিড ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর নামে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর দাঁত ভেঙ্গে দিল বখাটে 

শেয়ার করুন...

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি:-  শরীয়তপুরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শরীয়তপুর সরকারী কলেজছাত্রী খাদিজা (১৯) কে ইটের আঘাতে তিনটি দাঁত ভেঙে দিয়েছে বখাটে আজমির উল্লাহ উমিড (১৮) ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত খাদিজা সদর উপজেলার চর কোয়ারপুর গ্রামের আবুল কালাম ঢালীর মেয়ে ও শরীয়তপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বখাটে আজমির উল্লাহ উমিড শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের শাহ আলম খানের ছেলে। এ ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে পালং মডেল থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, বখাটে আজমির উল্লাহ উমিড বিভিন্ন সময় খাদিজাকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে আজমির উল্লাহ উমিড খাদিজাকে উত্ত্যক্তসহ আজেবাজে কথা বলে। এর প্রতিবাদ করায় বখাটে উমিড খাদিজার মুখে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই খাদিজার তিনটি দাঁত পড়ে যায়। এছাড়া আরো কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় সহপাঠীরা খাদিজাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় খাদিজার বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে আজমির উল্লাহ উমিড ও তার কয়েকজন অজ্ঞাতনামা সহযোগীর নামে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD