শিবগঞ্জে সীমান্ত এলাকা তেলকুপি থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে ফজলুর রহমান নামে একজন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাবনার বেড়া উপজেলার মৃত নিয়াত মোল্লার ছেলে ফজলুর রহমান (৩১)।

শুক্রবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ফজলুর রহমানের শশুড় বাড়ি তেলকুপি লম্বাপাড়া এলাকায় নিজ বসত বাড়ির ঘরে ঝুলতে অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসি।

পুলিশ ঘটনাস্থলে পেীঁছে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনার পর থেকে স্ত্রী, শশুড়-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে ফজলুর রহমানের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের দাম্পত্য জীবনে তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান হয়। এদিকে অটোচালক একই এলাকার সোহাগ আলী জানায়, প্রায় দুপুর আড়াইটার দিকে আজমতপুর এলাকা থেকে ফেরার পথে ফজলুর রহমানের চিকিৎসার জন্য অটোরিকশায় খাসেরহাট বাজারের বন্ধন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্ত্রী, শশুড়-শাশুড়ি ও চাচা শশুড় জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে সীমান্ত এলাকা তেলকুপি থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকা থেকে ফজলুর রহমান নামে একজন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পাবনার বেড়া উপজেলার মৃত নিয়াত মোল্লার ছেলে ফজলুর রহমান (৩১)।

শুক্রবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ফজলুর রহমানের শশুড় বাড়ি তেলকুপি লম্বাপাড়া এলাকায় নিজ বসত বাড়ির ঘরে ঝুলতে অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসি।

পুলিশ ঘটনাস্থলে পেীঁছে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনার পর থেকে স্ত্রী, শশুড়-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর পূর্বে ফজলুর রহমানের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের দাম্পত্য জীবনে তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান হয়। এদিকে অটোচালক একই এলাকার সোহাগ আলী জানায়, প্রায় দুপুর আড়াইটার দিকে আজমতপুর এলাকা থেকে ফেরার পথে ফজলুর রহমানের চিকিৎসার জন্য অটোরিকশায় খাসেরহাট বাজারের বন্ধন ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্ত্রী, শশুড়-শাশুড়ি ও চাচা শশুড় জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD