আলোচিত সেই সপ্না শরিফকে আটক করল র‌্যাব-৮

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে স্বপ্না শরিফ (৩০) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার চানমিয়া শরিফের মেয়ে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত স্বপ্না শরিফ প্রতারণার উদ্দেশে বিভিন্ন ব্যক্তিকে বিয়ে করে কিছুদিন পরে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এ পর্যন্তÍ তিনি অর্ধ ডজন বিয়ে করেছেন। এছাড়া ২০১২ সালের ১৮ নভেম্বর স্বপ্না ও তার সহযোগীরা ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসার ছাত্র নাজমুলকে (২৪) গ্রেফতারের নাটক সাজায়। সেই ঘটনায় ভিকটিম নাজমুলের বাবা মো. দলিল উদ্দীন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার এড়াতে অভিযুক্ত স্বপ্না গা ঢাকা দিলে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি স্বপ্নাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে গলাচিপা থানায় সন্ধ্যায় সোপর্দ করেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত সেই সপ্না শরিফকে আটক করল র‌্যাব-৮

শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে স্বপ্না শরিফ (৩০) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার চানমিয়া শরিফের মেয়ে।সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত স্বপ্না শরিফ প্রতারণার উদ্দেশে বিভিন্ন ব্যক্তিকে বিয়ে করে কিছুদিন পরে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এ পর্যন্তÍ তিনি অর্ধ ডজন বিয়ে করেছেন। এছাড়া ২০১২ সালের ১৮ নভেম্বর স্বপ্না ও তার সহযোগীরা ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসার ছাত্র নাজমুলকে (২৪) গ্রেফতারের নাটক সাজায়। সেই ঘটনায় ভিকটিম নাজমুলের বাবা মো. দলিল উদ্দীন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার এড়াতে অভিযুক্ত স্বপ্না গা ঢাকা দিলে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি স্বপ্নাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে গলাচিপা থানায় সন্ধ্যায় সোপর্দ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD