সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন- গ্রেফতার ২

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে এ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বপন (২৭) ও সবুজ (২৫) নামে দু’ বন্ধুকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টায়। নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেতুলাপাড়া এলাকার বাসিন্দা কেশব গাইনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজার এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ ফুর্তি করতে আসে। রবিবার ভোর ৪টায় বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় নিহতের বন্ধুরা তার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় দু’ মোটরসাইকেল আরোহী তাদেরকে আটক করে। এ সময় টহল পুলিশ এসে স্বপন ও সবুজকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যৌনকর্মী নিয়ে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালু আনন্দফুর্তি করতে এখানে এসেছিল। পরে বন্ধুদের ছুরিকাঘাতে কালু নিহত হয়। পরে টহল পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে ২ বন্ধুকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজুল হক জানান, এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ গাইন বাদী হয়ে রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত বিকাশ গাইন ওরফে কালু কাঠ মিস্ত্রী ছিলেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন- গ্রেফতার ২

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে এ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বপন (২৭) ও সবুজ (২৫) নামে দু’ বন্ধুকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টায়। নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেতুলাপাড়া এলাকার বাসিন্দা কেশব গাইনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজার এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ ফুর্তি করতে আসে। রবিবার ভোর ৪টায় বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় নিহতের বন্ধুরা তার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় দু’ মোটরসাইকেল আরোহী তাদেরকে আটক করে। এ সময় টহল পুলিশ এসে স্বপন ও সবুজকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যৌনকর্মী নিয়ে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালু আনন্দফুর্তি করতে এখানে এসেছিল। পরে বন্ধুদের ছুরিকাঘাতে কালু নিহত হয়। পরে টহল পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে ২ বন্ধুকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজুল হক জানান, এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ গাইন বাদী হয়ে রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত বিকাশ গাইন ওরফে কালু কাঠ মিস্ত্রী ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD