মালয়েশিয়ায় ৯২ বাংলাদেশির বিচারে বসছে বিশেষ আদালত

শেয়ার করুন...

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির মেয়াদ শেষ হতে না হতেই মালয়েশিয়ায় শুরু হয়েছে অভিযান। পাঁচ মাস সুযোগের পরও যারা ফিরতে ব্যর্থ হয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে চিরুনি অভিযানের মাধ্যমে। এই অভিযানের অংশ হিসেবে বছরের শুরুর দিনই ৭৮ বাংলাদেশিসহ ২২০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার রাতে মালয়েশিয়ার পেরলিচের কাংগার এলাকায় কয়েকটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করে অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৪, ইন্দোনেশিয়ার ৯ এবং মায়ানমারের ২ জন।

মোট ৩১৫ অভিবাসীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। এর মধ্যে ৯২ বাংলাদেশি রয়েছেন। তাদের বিচার করতে সোমবার (৬ জানুয়ারি) দুটি বিশেষ আদালত বসছে। একটি বসবে দেশটির সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায় অন্যটি কেডা লঙ্কাতে।দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে, অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পর বিশেষ আদালতে দ্রুত বিচার পরিচালনা করা হবে। দেশোটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব অবৈধ কর্মী সাধারণ ক্ষমার সুযোগ নেননি, তাদের আটক করা হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আটক কর্মীদের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে।

ইমিগ্রেশন বিভাগের প্রধান খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে সরকারের দেয়া সাধারণ ক্ষমা কর্মসূচির সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ১ লাখ ৯০ হাজার ৪৭১ জন দেশে ফিরে গেছেন। এর আগে ২৯ নভেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির জন্য আহ্বান জানালেও তা আমলে নেয়নি দেশটির সরকার। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াছিন সাংবাদিকদের বলেন, অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ দেয়ার কারণেই অবৈধ অভিবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার আর কোন সুযোগ দিতে চায় না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচটি রুপরেখার ভিত্তিতে দেশজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান পরিচালিত হবে।

আর সেই অভিযানে যারা আটক হবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সরকার। তিনি আরও বলেন, মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী সমস্যা একটি জাতীয় সমস্যা যা এখনো সম্পূর্ণভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। এটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এটি শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ব্যপক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সরকার ২০১৭ সালে সুযোগ দেয়। শেষ হয় ২০১৮ সালের ৩০ আগস্ট। এতে বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশি নিবন্ধিত হয়েও প্রতারনার শিকার হয়েছেন অনেকে। এরপর ২০১৯ সালের ১ আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে সরকার ব্যাক ফর গুড কমসুচি চালু করে। আর এ কর্মসূচী শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ৯২ বাংলাদেশির বিচারে বসছে বিশেষ আদালত

শেয়ার করুন...

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির মেয়াদ শেষ হতে না হতেই মালয়েশিয়ায় শুরু হয়েছে অভিযান। পাঁচ মাস সুযোগের পরও যারা ফিরতে ব্যর্থ হয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে চিরুনি অভিযানের মাধ্যমে। এই অভিযানের অংশ হিসেবে বছরের শুরুর দিনই ৭৮ বাংলাদেশিসহ ২২০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার রাতে মালয়েশিয়ার পেরলিচের কাংগার এলাকায় কয়েকটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করে অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১৪, ইন্দোনেশিয়ার ৯ এবং মায়ানমারের ২ জন।

মোট ৩১৫ অভিবাসীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। এর মধ্যে ৯২ বাংলাদেশি রয়েছেন। তাদের বিচার করতে সোমবার (৬ জানুয়ারি) দুটি বিশেষ আদালত বসছে। একটি বসবে দেশটির সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায় অন্যটি কেডা লঙ্কাতে।দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে, অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পর বিশেষ আদালতে দ্রুত বিচার পরিচালনা করা হবে। দেশোটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব অবৈধ কর্মী সাধারণ ক্ষমার সুযোগ নেননি, তাদের আটক করা হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আটক কর্মীদের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে।

ইমিগ্রেশন বিভাগের প্রধান খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে সরকারের দেয়া সাধারণ ক্ষমা কর্মসূচির সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ১ লাখ ৯০ হাজার ৪৭১ জন দেশে ফিরে গেছেন। এর আগে ২৯ নভেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির জন্য আহ্বান জানালেও তা আমলে নেয়নি দেশটির সরকার। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াছিন সাংবাদিকদের বলেন, অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ দেয়ার কারণেই অবৈধ অভিবাসীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার আর কোন সুযোগ দিতে চায় না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচটি রুপরেখার ভিত্তিতে দেশজুড়ে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান পরিচালিত হবে।

আর সেই অভিযানে যারা আটক হবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সরকার। তিনি আরও বলেন, মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী সমস্যা একটি জাতীয় সমস্যা যা এখনো সম্পূর্ণভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। এটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এটি শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ব্যপক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য সরকার ২০১৭ সালে সুযোগ দেয়। শেষ হয় ২০১৮ সালের ৩০ আগস্ট। এতে বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশি নিবন্ধিত হয়েও প্রতারনার শিকার হয়েছেন অনেকে। এরপর ২০১৯ সালের ১ আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে সরকার ব্যাক ফর গুড কমসুচি চালু করে। আর এ কর্মসূচী শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD