গোপালগঞ্জের কাশিয়ানীতে অবাধে চলছে কোচিং বাণিজ্য 

শেয়ার করুন...

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি নির্দেশনা অমান্য করে এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে অবাধে চলছে কোচিং বাণিজ্য। এসব কোচিং বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন স্কুল-কলেজের কতিপয় শিক্ষকরা। নানা কৌশলে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে কোচিং করতে। বিষয় প্রতি তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৫ শ’ থেকে ১ হাজার টাকা।

অভিভাবকদের অভিযোগ, ক্লাসে ঠিকমতো না পড়িয়ে শিক্ষার্থীদের কোচিং করার জন্য চাপ সৃষ্টি করেন শিক্ষকরা। অতিরিক্ত উপার্জনের আশায় শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করার অভিযোগও রয়েছে অনেক শিক্ষকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী-অভিভাবকদের।

কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালের ২০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে সরকারী ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোন ধরণের কোচিংয়ে জড়িত থাকতে পারবেন না। কিন্তু কাশিয়ানী উপজেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই নির্দেশনা মানছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠ, তারাইল উচ্চ বিদ্যালয়, নিজামকান্দি উচ্চ বিদ্যালয়, রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়, রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুকরা মদন মোহন একাডেমী, সীতারামপুর মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়, জয়নগর উচ্চ বিদ্যালয়, রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ ও রামদিয়া সরকারি এসকে কলেজ ও রাজপাট ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে বাণিজ্যিক ভাবে কোচিং করানোর অভিযোগ।

কোচিংয়ের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান শিক্ষকরা। আবার অনেক শিক্ষক কোচিংয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য কোচিং করানো হয়ে থাকে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদ বলেন, নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালানো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবাধে চলছে কোচিং বাণিজ্য 

শেয়ার করুন...

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি নির্দেশনা অমান্য করে এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে অবাধে চলছে কোচিং বাণিজ্য। এসব কোচিং বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন স্কুল-কলেজের কতিপয় শিক্ষকরা। নানা কৌশলে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে কোচিং করতে। বিষয় প্রতি তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৫ শ’ থেকে ১ হাজার টাকা।

অভিভাবকদের অভিযোগ, ক্লাসে ঠিকমতো না পড়িয়ে শিক্ষার্থীদের কোচিং করার জন্য চাপ সৃষ্টি করেন শিক্ষকরা। অতিরিক্ত উপার্জনের আশায় শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করার অভিযোগও রয়েছে অনেক শিক্ষকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থী-অভিভাবকদের।

কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালের ২০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে সরকারী ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোন ধরণের কোচিংয়ে জড়িত থাকতে পারবেন না। কিন্তু কাশিয়ানী উপজেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই নির্দেশনা মানছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠ, তারাইল উচ্চ বিদ্যালয়, নিজামকান্দি উচ্চ বিদ্যালয়, রামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়, রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুকরা মদন মোহন একাডেমী, সীতারামপুর মোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয়, জয়নগর উচ্চ বিদ্যালয়, রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ ও রামদিয়া সরকারি এসকে কলেজ ও রাজপাট ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে বাণিজ্যিক ভাবে কোচিং করানোর অভিযোগ।

কোচিংয়ের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান শিক্ষকরা। আবার অনেক শিক্ষক কোচিংয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেন, দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার জন্য কোচিং করানো হয়ে থাকে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদ বলেন, নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালানো শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD