ভাড়াটিয়া সেজে অপহরণ করে কিডনি বিক্রির হুমকি

শেয়ার করুন...

ভাড়াটিয়া সেজে শনিবার (১৮ জানুয়ারি) সকালে গাজীপুরের শরিফপুর এলাকার মো. আশরাফ আলী নামে এক ব্যক্তির বাসায় যান চারজন। ভাড়া নিয়ে কথাবার্তার এক ফাঁকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাইয়ে বাসার সবাইকে অজ্ঞান করে ওই বাসা থেকে ১৬ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় তারা। সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেন। ওই শিশুর মুক্তিপণ হিসাবে ফোনে ওই পরিবারের কাছে পরে ২০ লাখ টাকাও দাবি করা হয়। টাকা না দিলে শিশুটির কিডনি বিক্রি করে হত্যার হুমকিও দেয় তারা।

বিষয়টি পরিবারের পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) জানালে তাদের একটি টিম আরাফ নামের ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে চার অপহরণকারীকেও আটক করে তারা। আটককৃতরা হলেন- মোসা. জেরিন ইশরাত জুলি (২২), তারিন নুশরাত তুলি (১৬), আমিনুল ইসলাম (২৯) ও সুমন (৩০)। রোববার দুপুরে র‌্যাব-১ কার‌্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল (সিপিসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-১ এর একটি দল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকার একটি ফ্ল্যাটের গোপন কক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় অপহৃত শিশু শাহরিয়ার ইসলাম আরাফকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের আরও দুই সদস্য আমিনুল ও সুমনকে গ্রেফতার করা হয়। ঘটনার বর্ণণা দিয়ে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গত ১৬ জানুয়ারি গাজীপুরের শরিফপুর এলাকার আশরাফ আলীর বাসা ভাড়া নিতে যান জেরিন ইশরাত জুলি। পরে গত শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় জুলি তার ছোট বোন তুলিকে নিয়ে পরিকল্পিতভাবে ওই বাসায় ফের হাজির হন।

বাসা ভাড়ার অগ্রিম টাকা দেয়ার আলাপচারিতার ফাঁকে আশরাফ আলীসহ পরিবারের সবাইকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাওয়ান তারা। ওই জুস খেয়ে পরিবারটির সবাই অজ্ঞান হয়ে পড়লে জুলি ও তুলি ১৬ মাস বয়সী শিশু আরাফকে অপহরণ করে। এসময় তারা বাসার নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে পালিয়ে যান। পরে পাশের বাসার লোকজন তাদের হাসপাতালে ভর্তি করেন। অপহরণকারীরা আশরাফ আলীর বাসা থেকে চুরি করা মোবাইল ফোন দিয়ে অপহরণের কথা জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাদের শিশু সন্তানের কিডনি বিক্রির পর হত্যার হুমকিও দেয় তারা।

র‌্যাব বলছে, যাদের আটক করা হয়েছে তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় অপহরণ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তারা চারজনই একটি তৈরি পোশাক কারাখানায় কাজ করেন। তাদের স্বপ্ন ছিল যেকোনো উপায়ে গাজীপুর শহরে একটি ফ্ল্যাট বাসা কিনে সুন্দরভাবে জীবনযাপন করবে। এই স্বপ্ন পূরণ করতেই তারা অপহরণ করেছে বলে স্বীকার করে। এ বিষয়ে গাজীপুরের গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়াটিয়া সেজে অপহরণ করে কিডনি বিক্রির হুমকি

শেয়ার করুন...

ভাড়াটিয়া সেজে শনিবার (১৮ জানুয়ারি) সকালে গাজীপুরের শরিফপুর এলাকার মো. আশরাফ আলী নামে এক ব্যক্তির বাসায় যান চারজন। ভাড়া নিয়ে কথাবার্তার এক ফাঁকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাইয়ে বাসার সবাইকে অজ্ঞান করে ওই বাসা থেকে ১৬ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় তারা। সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেন। ওই শিশুর মুক্তিপণ হিসাবে ফোনে ওই পরিবারের কাছে পরে ২০ লাখ টাকাও দাবি করা হয়। টাকা না দিলে শিশুটির কিডনি বিক্রি করে হত্যার হুমকিও দেয় তারা।

বিষয়টি পরিবারের পক্ষ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) জানালে তাদের একটি টিম আরাফ নামের ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। সেই সঙ্গে চার অপহরণকারীকেও আটক করে তারা। আটককৃতরা হলেন- মোসা. জেরিন ইশরাত জুলি (২২), তারিন নুশরাত তুলি (১৬), আমিনুল ইসলাম (২৯) ও সুমন (৩০)। রোববার দুপুরে র‌্যাব-১ কার‌্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল (সিপিসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-১ এর একটি দল শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকার একটি ফ্ল্যাটের গোপন কক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় অপহৃত শিশু শাহরিয়ার ইসলাম আরাফকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের আরও দুই সদস্য আমিনুল ও সুমনকে গ্রেফতার করা হয়। ঘটনার বর্ণণা দিয়ে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গত ১৬ জানুয়ারি গাজীপুরের শরিফপুর এলাকার আশরাফ আলীর বাসা ভাড়া নিতে যান জেরিন ইশরাত জুলি। পরে গত শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় জুলি তার ছোট বোন তুলিকে নিয়ে পরিকল্পিতভাবে ওই বাসায় ফের হাজির হন।

বাসা ভাড়ার অগ্রিম টাকা দেয়ার আলাপচারিতার ফাঁকে আশরাফ আলীসহ পরিবারের সবাইকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাওয়ান তারা। ওই জুস খেয়ে পরিবারটির সবাই অজ্ঞান হয়ে পড়লে জুলি ও তুলি ১৬ মাস বয়সী শিশু আরাফকে অপহরণ করে। এসময় তারা বাসার নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে পালিয়ে যান। পরে পাশের বাসার লোকজন তাদের হাসপাতালে ভর্তি করেন। অপহরণকারীরা আশরাফ আলীর বাসা থেকে চুরি করা মোবাইল ফোন দিয়ে অপহরণের কথা জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাদের শিশু সন্তানের কিডনি বিক্রির পর হত্যার হুমকিও দেয় তারা।

র‌্যাব বলছে, যাদের আটক করা হয়েছে তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় অপহরণ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তারা চারজনই একটি তৈরি পোশাক কারাখানায় কাজ করেন। তাদের স্বপ্ন ছিল যেকোনো উপায়ে গাজীপুর শহরে একটি ফ্ল্যাট বাসা কিনে সুন্দরভাবে জীবনযাপন করবে। এই স্বপ্ন পূরণ করতেই তারা অপহরণ করেছে বলে স্বীকার করে। এ বিষয়ে গাজীপুরের গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD