চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হুমকীদাতা গাইঠা বাবুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব বাবু ওরফে গাইঠা বাবুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

জানা গেছে, গতকাল সোমবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ম্যাচের উদ্বোধনী খেলা চলার সময় জেলার সাংবাদিকরা সংবাদ ও ফুটেজ সংগ্রহ করছিলো।

এসময় যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলের সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য আব্দুর রাকিব বাবু অশালীন আচরণ করে তাকে খেলার মাঠ থেকে চলে যেতে নির্দেশ দেয়।

এরমধ্যে বিষয়টি উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অবহিত করেন। পরে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি রফিকুল আলম ও সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি জানার জন্য আব্দুর রাকিব বাবু’র নিকট গেলে তিনি তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ ও অশ্লীল কথাবার্তা বলেন।

একপর্যায়ে উপস্থিত সাংবাদিকগণ অপমানের প্রতিবাদ হিসেবে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়ে মাঠ ছেড়ে চলে আসেন।

এরপর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমকে স্থানীয় ক্লাব সুপার মার্কেটের সামনে আব্দুর রাকিব বাবু মোটরসাইকেলে এসে তাকে অকথ্যভাষায় গালাগালি ও একপর্যায়ে তাকে দেখে নেয়ার হুমকী দেয়।

রাতে বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ আলোচনা করে ঘটনার ব্যাপারে সদর মডেল থানায় জিডি করার সিদ্ধান্ত নেন এবং রাতেই থানায় জিডি করা হয়।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক এজেডএম নূরুল হক ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব এর সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। এদিকে এঘটনায় সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব ওরফে গাইঠা বাবুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব ওরফে গাইঠা বাবু সম্প্রতি ব্যাংকের চেক সংক্রান্ত মামলায় কয়েকদিন কারাগারে থাকার পর আদালত থেকে ছাড়া পেয়েছে।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

»   লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল মিলছে না

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হুমকীদাতা গাইঠা বাবুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব বাবু ওরফে গাইঠা বাবুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

জানা গেছে, গতকাল সোমবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ম্যাচের উদ্বোধনী খেলা চলার সময় জেলার সাংবাদিকরা সংবাদ ও ফুটেজ সংগ্রহ করছিলো।

এসময় যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলের সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য আব্দুর রাকিব বাবু অশালীন আচরণ করে তাকে খেলার মাঠ থেকে চলে যেতে নির্দেশ দেয়।

এরমধ্যে বিষয়টি উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অবহিত করেন। পরে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি রফিকুল আলম ও সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি জানার জন্য আব্দুর রাকিব বাবু’র নিকট গেলে তিনি তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ ও অশ্লীল কথাবার্তা বলেন।

একপর্যায়ে উপস্থিত সাংবাদিকগণ অপমানের প্রতিবাদ হিসেবে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়ে মাঠ ছেড়ে চলে আসেন।

এরপর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমকে স্থানীয় ক্লাব সুপার মার্কেটের সামনে আব্দুর রাকিব বাবু মোটরসাইকেলে এসে তাকে অকথ্যভাষায় গালাগালি ও একপর্যায়ে তাকে দেখে নেয়ার হুমকী দেয়।

রাতে বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ আলোচনা করে ঘটনার ব্যাপারে সদর মডেল থানায় জিডি করার সিদ্ধান্ত নেন এবং রাতেই থানায় জিডি করা হয়।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক এজেডএম নূরুল হক ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব এর সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। এদিকে এঘটনায় সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব ওরফে গাইঠা বাবুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিকদের হুমকীদাতা আব্দুর রাকিব ওরফে গাইঠা বাবু সম্প্রতি ব্যাংকের চেক সংক্রান্ত মামলায় কয়েকদিন কারাগারে থাকার পর আদালত থেকে ছাড়া পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD