সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০

শেয়ার করুন...

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইরাক সীমান্ত বরাবর হিজান শহরের কাছে এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে এমন তথ্য জানা গেছে। তবে হামলার বিষয়ে মার্কিন জোটের এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার সকালে এই হামলা হয়েছে। আবু আল-হাসান গ্রামের বাড়িঘরে হামলা করলে এই প্রাণহানি ঘটে।

তিনি বলেন, বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭টি শিশু ও ১২ নারী রয়েছেন। তবে হামলায় নিহত পুরুষরা জঙ্গি কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে জানা গেছে, আবুল হাসানের কাছে দুর্গম অঞ্চল বুখানে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আইএস-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকও ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইউরোপ থেকে দিইর এল-জোহরে যুদ্ধ পর্যবেক্ষণকারী ওমর আবদু লেইলা বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন। গত সেপ্টেম্বরের শুরু থেকে কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস ও মার্কিন জোট ওই অঞ্চলটিতে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে। গত ১০ সেপ্টেম্বর থেকে হামলায় অন্তত ১৯১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশু ও ৪৫ নারী রয়েছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০

শেয়ার করুন...

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ইরাক সীমান্ত বরাবর হিজান শহরের কাছে এই হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে এমন তথ্য জানা গেছে। তবে হামলার বিষয়ে মার্কিন জোটের এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেন, শনিবার সকালে এই হামলা হয়েছে। আবু আল-হাসান গ্রামের বাড়িঘরে হামলা করলে এই প্রাণহানি ঘটে।

তিনি বলেন, বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭টি শিশু ও ১২ নারী রয়েছেন। তবে হামলায় নিহত পুরুষরা জঙ্গি কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে জানা গেছে, আবুল হাসানের কাছে দুর্গম অঞ্চল বুখানে বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছেন। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে আইএস-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আমাকও ৪০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইউরোপ থেকে দিইর এল-জোহরে যুদ্ধ পর্যবেক্ষণকারী ওমর আবদু লেইলা বিমান হামলার ঘটনা নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয় করা খুবই কঠিন। গত সেপ্টেম্বরের শুরু থেকে কুর্দিশ নেতৃত্বাধীন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস ও মার্কিন জোট ওই অঞ্চলটিতে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে। গত ১০ সেপ্টেম্বর থেকে হামলায় অন্তত ১৯১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশু ও ৪৫ নারী রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD