অভিভাবককে গালমন্দ করায় ৫ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হলেন ৮ কিলোমিটার দুরের স্কুলে

শেয়ার করুন...

মো. ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি:- শরীয়তপুরের গোসাইরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গালাগালির কারণে ওই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হলেন ৮ কিলোমিটার দুরের একটি স্কুলে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রধান শিক্ষকের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রধান শিক্ষকের দাবী তিনি কোনো শিক্ষার্থীকে গালাগালি করেননি। ঘটনাটি মিথ্যা। শিক্ষা অফিসার বলছেন বিষয়টি জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থী কাজলের মা মাহফুজা বেগম ঝুনু জানান, গত ২০ জানুয়ারী শরীয়তপুর জেলার গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম ০২নং দাশেরজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়। গত শুক্রবার বিকেলে বিদায়ী শিক্ষিকা ঝুমুরকে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল, লিজা, রুনা ও তামান্নাসহ আরো অনেকে তার বিদায় উপলক্ষে কাঁচের জগ গ্লাস উপহার দেয়। পরের দিন শনিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল কাজল আক্তার ও অন্যান্য শিক্ষার্থীদের অপমান জনক গালমন্দ করে। বিষয়টি কাজলের মা মাহফুজা বেগম ঝুনু প্রতিবাদ করায় প্রধান শিক্ষক জোসনা রাণী পাল আরো ক্ষুব্ধ হয়ে তাকেসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাকদের উচ্চস্বরে অপমানজনক গালমন্দ করে। এ ঘটনার পর গত রোববার ২৬ই জানুয়ারি কাজল আক্তার অপমান সহ্য করতে না পেরে প্রায় ৮ কিলোমিটার দুরের একটি বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়।

৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল রোল নং ১ এবং কেন তিনি অন্য স্কুলে চলে গেলেন এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল বলেন, আমার বিরুদ্ধে স্বড়যন্ত্র করা হচ্ছে। আমি কোন শিক্ষার্থী ও তাদের অভিভাকদের গালমন্দ করিনি। আমি ৬ দিন প্রশিক্ষণ শেষে ২৫ জানুয়ারী বিদ্যালয়ে এসেছি। এ সময় সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম আমাকে মোবাইল ফোনে জানান তার অন্যত্র বদলির আদেশ হয়েছে। আমার অনুমতি সাপেক্ষে সে তার বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছে। এ সময় কি হয়েছে তা আমি জানি না। তবে কাজলের মা এসে আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের গালিগালাজ করেছে। আপনারা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে আমার স্কুলে এসে সত্যতা যাচাই করে যান।

বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান খান বলেন, প্রধান শিক্ষক যদি কোন শিক্ষার্থীকে গালমন্দ করে থাকে এমন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

»   লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল মিলছে না

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অভিভাবককে গালমন্দ করায় ৫ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হলেন ৮ কিলোমিটার দুরের স্কুলে

শেয়ার করুন...

মো. ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি:- শরীয়তপুরের গোসাইরহাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গালাগালির কারণে ওই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হলেন ৮ কিলোমিটার দুরের একটি স্কুলে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রধান শিক্ষকের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। তবে প্রধান শিক্ষকের দাবী তিনি কোনো শিক্ষার্থীকে গালাগালি করেননি। ঘটনাটি মিথ্যা। শিক্ষা অফিসার বলছেন বিষয়টি জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থী কাজলের মা মাহফুজা বেগম ঝুনু জানান, গত ২০ জানুয়ারী শরীয়তপুর জেলার গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম ০২নং দাশেরজঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়। গত শুক্রবার বিকেলে বিদায়ী শিক্ষিকা ঝুমুরকে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল, লিজা, রুনা ও তামান্নাসহ আরো অনেকে তার বিদায় উপলক্ষে কাঁচের জগ গ্লাস উপহার দেয়। পরের দিন শনিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল কাজল আক্তার ও অন্যান্য শিক্ষার্থীদের অপমান জনক গালমন্দ করে। বিষয়টি কাজলের মা মাহফুজা বেগম ঝুনু প্রতিবাদ করায় প্রধান শিক্ষক জোসনা রাণী পাল আরো ক্ষুব্ধ হয়ে তাকেসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাকদের উচ্চস্বরে অপমানজনক গালমন্দ করে। এ ঘটনার পর গত রোববার ২৬ই জানুয়ারি কাজল আক্তার অপমান সহ্য করতে না পেরে প্রায় ৮ কিলোমিটার দুরের একটি বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়।

৫ম শ্রেণির শিক্ষার্থী কাজল রোল নং ১ এবং কেন তিনি অন্য স্কুলে চলে গেলেন এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে গোসাইরহাটের ৪নং ইকরাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা রাণী পাল বলেন, আমার বিরুদ্ধে স্বড়যন্ত্র করা হচ্ছে। আমি কোন শিক্ষার্থী ও তাদের অভিভাকদের গালমন্দ করিনি। আমি ৬ দিন প্রশিক্ষণ শেষে ২৫ জানুয়ারী বিদ্যালয়ে এসেছি। এ সময় সহকারী শিক্ষিকা ঝুমুর বেগম আমাকে মোবাইল ফোনে জানান তার অন্যত্র বদলির আদেশ হয়েছে। আমার অনুমতি সাপেক্ষে সে তার বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছে। এ সময় কি হয়েছে তা আমি জানি না। তবে কাজলের মা এসে আমার বিদ্যালয়ের ৫ম শ্রেণির অন্যান্য শিক্ষার্থীদের গালিগালাজ করেছে। আপনারা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে আমার স্কুলে এসে সত্যতা যাচাই করে যান।

বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান খান বলেন, প্রধান শিক্ষক যদি কোন শিক্ষার্থীকে গালমন্দ করে থাকে এমন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD