খালেদার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া, সমাবেশ নয়- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি

শেয়ার করুন...

বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজ খালেদা জিয়াকে মুক্তির জন্য যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ আইন ও আদালতের বিরুদ্ধে। এই সমাবেশের মাধ্যমে আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া। আদালতের মাধ্যমে যদি জামিন পান নতুবা উচ্চ আদালতের মাধ্যমে খালাস পেলে তার মুক্তি মিলবে।

‘বিএনপি ও জামায়াত সুযোগ পেলেই সাপের মতো ফণা তুলে বসে’ জানিয়ে তিনি বলেন, তারা সুযোগ পেলেই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিছুদিন আগে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এর আগে নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন করা হয়। আমাদের দেশেও ইভিএম পদ্ধতি নির্বাচন হয়েছে।

৮ ফেব্রুয়ারি ২০২০ইং শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, খ্যাতিমান অভিনেত্রী, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী শাহনুর, আওয়ামী লীগ নেতা নাহিদ হোসাইন, মনির খান, সাংবাদিক মানিক লাল ঘোষ, কন্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া, সমাবেশ নয়- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি

শেয়ার করুন...

বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজ খালেদা জিয়াকে মুক্তির জন্য যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ আইন ও আদালতের বিরুদ্ধে। এই সমাবেশের মাধ্যমে আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া। আদালতের মাধ্যমে যদি জামিন পান নতুবা উচ্চ আদালতের মাধ্যমে খালাস পেলে তার মুক্তি মিলবে।

‘বিএনপি ও জামায়াত সুযোগ পেলেই সাপের মতো ফণা তুলে বসে’ জানিয়ে তিনি বলেন, তারা সুযোগ পেলেই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিছুদিন আগে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এর আগে নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন করা হয়। আমাদের দেশেও ইভিএম পদ্ধতি নির্বাচন হয়েছে।

৮ ফেব্রুয়ারি ২০২০ইং শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, খ্যাতিমান অভিনেত্রী, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী শাহনুর, আওয়ামী লীগ নেতা নাহিদ হোসাইন, মনির খান, সাংবাদিক মানিক লাল ঘোষ, কন্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD