বিএনপির মিছিলে লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০

শেয়ার করুন...

রাজধানীর মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কজন নেতাকর্মী আহত হন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মিছিলে লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০

শেয়ার করুন...

রাজধানীর মিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জে রুহুল কবির রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কজন নেতাকর্মী আহত হন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান সরকারের নিপীড়নে অতিষ্ঠ। যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটবে। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD