সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

শেয়ার করুন...

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান (৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় তার বাবা ও চাচার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামির খালাস দিয়েছেন আদালত। সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন– তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫)।তুহিনের চাচা আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলীকে (৬০) বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ সময় আসামিরা কাঠগড়ায় ছিলেন।

এর আগে গত ১০ মার্চ সুনামগঞ্জের শিশু আদালত তুহিন হত্যা মামলায় তার ১৭ বছর বয়সী কিশোর চাচাতো ভাইকে ৮ বছরের কারাদণ্ড দেন। তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বাবাসহ পাঁচজনকে অভিযুক্ত করে তুহিন হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউরা গ্রামে শিশুর বাবা ও তার চাচারা গ্রামের প্রতিপক্ষ লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই বর্বর হত্যাকাণ্ড ঘটায়। পরের দিন ১৪ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল এবং পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।

এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির, চাচা- নাসির উদ্দিন, আবদুল মছব্বির, জমসেদ আলী ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের তদন্তে এই পাঁচজনই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার আড়াই মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গ্রামে থাকা প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

শেয়ার করুন...

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান (৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় তার বাবা ও চাচার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামির খালাস দিয়েছেন আদালত। সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন– তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫)।তুহিনের চাচা আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলীকে (৬০) বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ সময় আসামিরা কাঠগড়ায় ছিলেন।

এর আগে গত ১০ মার্চ সুনামগঞ্জের শিশু আদালত তুহিন হত্যা মামলায় তার ১৭ বছর বয়সী কিশোর চাচাতো ভাইকে ৮ বছরের কারাদণ্ড দেন। তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বাবাসহ পাঁচজনকে অভিযুক্ত করে তুহিন হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউরা গ্রামে শিশুর বাবা ও তার চাচারা গ্রামের প্রতিপক্ষ লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই বর্বর হত্যাকাণ্ড ঘটায়। পরের দিন ১৪ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল এবং পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।

এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির, চাচা- নাসির উদ্দিন, আবদুল মছব্বির, জমসেদ আলী ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের তদন্তে এই পাঁচজনই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনার আড়াই মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গ্রামে থাকা প্রতিপক্ষকে ফাঁসাতেই তুহিনের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD