টেস্ট করিয়েছি, আমি আক্রান্ত নই : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন...

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন; টেস্টও করিয়েছেন। তবে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি হয়ে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ মার্চ) দুপুরে নিজের বাসায় ভার্চুয়াল ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত কয়েক দিন স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে মিডিয়ায় দেখা না যাওয়ায় ফেসবুকে গুঞ্জন শুরু হয়। সেই সূত্র ধরে আজকের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, তিনি হোম কোয়ারেন্টিনে আছেন কিনা।

উত্তরে জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করছি। করোনাভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। সেটি আমি টেস্টও করে এসেছি।’ তিনি বলেন, ‘আমি সেইভাবে কোনো রকমের আক্রান্ত নই, বিধায় আমি… কোয়ারেন্টিনের কথা বলব না, বাট আমি আছি। যেভাবে অন্যরা আছে সেভাবেই আমি আছি।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি কোনো জবাব না দিলেও বিষয়টি নাকচ করে দেননি। তিনি বলেন, আপনারা যেটি শুনেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড় মন্ত্রণালয়।

তাদের ওখানে অনেক লোকজন আসা-যাওয়া করে, ডাক্তার আসা-যাওয়া করে, বাইরের লোক আসা-যাওয়া করে… আমরা তো কাজ করি। কাজেই তাদের কারও হতে পারে, সেটি তো আছেই…।’ স্বাস্থ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর ২৬ মার্চ নাকচ করেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন– করোনাভাইরাস রোধে আমাদের প্রস্তুতি ছিল কিনা।

আমি বলতে চাই– আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেয়া হয়েছে। ‘চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়ায় বাংলাদেশ ভালো আছে। অনেকেই বলছেন– আমাদের দেশে সংখ্যা কম কেন? সংখ্যা বাড়লে কি আমরা খুশি হই?’ তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বিমানে যাতায়াত চলবে কিনা, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। ইউরোপ-আমেরিকার বায়ার অর্ডার ক্যানসেল করছে, এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়।

সর্বশেষ সংবাদ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট করিয়েছি, আমি আক্রান্ত নই : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন...

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন; টেস্টও করিয়েছেন। তবে অন্য সবার মতো তিনিও ঘরবন্দি হয়ে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ মার্চ) দুপুরে নিজের বাসায় ভার্চুয়াল ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত কয়েক দিন স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে মিডিয়ায় দেখা না যাওয়ায় ফেসবুকে গুঞ্জন শুরু হয়। সেই সূত্র ধরে আজকের সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, তিনি হোম কোয়ারেন্টিনে আছেন কিনা।

উত্তরে জাহিদ মালেক বলেন, ‘আমি তো কাজ করছি। করোনাভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। সেটি আমি টেস্টও করে এসেছি।’ তিনি বলেন, ‘আমি সেইভাবে কোনো রকমের আক্রান্ত নই, বিধায় আমি… কোয়ারেন্টিনের কথা বলব না, বাট আমি আছি। যেভাবে অন্যরা আছে সেভাবেই আমি আছি।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি কোনো জবাব না দিলেও বিষয়টি নাকচ করে দেননি। তিনি বলেন, আপনারা যেটি শুনেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক বড় মন্ত্রণালয়।

তাদের ওখানে অনেক লোকজন আসা-যাওয়া করে, ডাক্তার আসা-যাওয়া করে, বাইরের লোক আসা-যাওয়া করে… আমরা তো কাজ করি। কাজেই তাদের কারও হতে পারে, সেটি তো আছেই…।’ স্বাস্থ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর ২৬ মার্চ নাকচ করেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন– করোনাভাইরাস রোধে আমাদের প্রস্তুতি ছিল কিনা।

আমি বলতে চাই– আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রস্তুতি নেয়া হয়েছে। ‘চিকিৎসকদের সুরক্ষার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়ায় বাংলাদেশ ভালো আছে। অনেকেই বলছেন– আমাদের দেশে সংখ্যা কম কেন? সংখ্যা বাড়লে কি আমরা খুশি হই?’ তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বিমানে যাতায়াত চলবে কিনা, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। ইউরোপ-আমেরিকার বায়ার অর্ডার ক্যানসেল করছে, এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD