ফতল্লার নয়ামাটি ধর্ষনের মিথ্যা অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন...

ফতুল্লা প্রতিনিধি:- ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত মিজানুর রহমান একজন ইয়াবা ব্যবসায়ী। এলাকাবাসীর অভিযোগ বৃদ্ধ মনসুর শেখকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করলে তার মৃত্যু হয়। নিহত মনসুর শেখ (৭৫) বাগেরহাট মোড়লগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের মৃত. নেছার শেখের ছেলে। সে তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ নয়ামাটি কবরস্থানসংলগ্ন হান্নান মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। আটক মিজানুর রহমান ঝালকাঠি জেলার নলসিটি থানার সূর্যপাশা গ্রামের মুসলিম হাওলাদারের ছেলে এবং নিহতের প্রতিবেশী হিসেবে একই বাড়িতে ভাড়ায় বসবাস করেন। তিনি পেশায় একজন ওয়েল্ডিংমিস্ত্রি। মিজানুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম জানান, তার ৫ বছরের শিশু মেয়েকে পাশের ঘরের বৃদ্ধ মনসুর শেখ তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকার শুনে তার বাবা মিজানুর রহমান ঘর থেকে বের হয়ে বিষয়টি জেনে ফুঁসে উঠে। একপর্যায়ে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে কিলঘুষি দেয় মনসুর শেখকে। এ সময় মনসুর শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান, লাশ উদ্ধার করে শহরের ১০০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। অভিযুক্ত মিজানুর রহমানকে এ ঘটনায় আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে

সর্বশেষ সংবাদ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতল্লার নয়ামাটি ধর্ষনের মিথ্যা অভিযোগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শেয়ার করুন...

ফতুল্লা প্রতিনিধি:- ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত মিজানুর রহমান একজন ইয়াবা ব্যবসায়ী। এলাকাবাসীর অভিযোগ বৃদ্ধ মনসুর শেখকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করলে তার মৃত্যু হয়। নিহত মনসুর শেখ (৭৫) বাগেরহাট মোড়লগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের মৃত. নেছার শেখের ছেলে। সে তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ নয়ামাটি কবরস্থানসংলগ্ন হান্নান মোল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। আটক মিজানুর রহমান ঝালকাঠি জেলার নলসিটি থানার সূর্যপাশা গ্রামের মুসলিম হাওলাদারের ছেলে এবং নিহতের প্রতিবেশী হিসেবে একই বাড়িতে ভাড়ায় বসবাস করেন। তিনি পেশায় একজন ওয়েল্ডিংমিস্ত্রি। মিজানুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম জানান, তার ৫ বছরের শিশু মেয়েকে পাশের ঘরের বৃদ্ধ মনসুর শেখ তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকার শুনে তার বাবা মিজানুর রহমান ঘর থেকে বের হয়ে বিষয়টি জেনে ফুঁসে উঠে। একপর্যায়ে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে কিলঘুষি দেয় মনসুর শেখকে। এ সময় মনসুর শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল জানান, লাশ উদ্ধার করে শহরের ১০০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। অভিযুক্ত মিজানুর রহমানকে এ ঘটনায় আটক করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD