বংশীয় প্রভাব বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ সভাপতি ও নারী সহ আহত-১৬

শেয়ার করুন...

বাগেরহাটের চিতলমারীতে বংশীয় প্রভাব বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জন আহত হয়েছেন। রোববার বিকেলে দফায় দফায় এ সংঘর্ষে আড়ুয়াবর্নী পূর্বপাড়া ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে আহতদের পুলিশ ও এলাকাবাসী উদ্ধারের করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহতদেও মধ্যে আবুল খান ও বাবুল খানকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

পুলিশ জানায়, বংশীয় প্রভাব বিস্তারের জেরে চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর দিয়ে কাটা ধান নিয়ে হাটাকে কেন্দ্র করে রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী পূর্বপাড়া গ্রামে জুয়েল মোল্লা ও মতিয়ার খান পক্ষের মধ্য বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষে মোল্লা বংশের রাসেল মোল্লা (৩০), জুয়েল মোল্লা (৩৫), রুমিচা বেগম (৫৫), শিউলি বেগম (৩৫), জসিম মোল্লা (২৮), আব্দুস সত্তার মোল্লা (৭৫), সাঈদ মোল্লা (৪০), গাউস মোল্লা (৫০), কেরামত মোল্লা (৬৫), রিপন মোল্লা (২৬), চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোল্লা মাসুম বিল্লাহ (৩০) আহত হন।

অপর দিকে খান বংশীয় আহতরা হলেন, আবুল খান (৫০), বাবুল খান (৪৫), সালেহীন খান (২০) সাগর খান (২৫) ও একরাম খান (৪৫)। এদেরমধ্যে আবুল খান ও বাবুল খানের অবস্থা আশঙ্কাজনক হওযায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লা বংশের আব্দুল হাই মোল্লা জানান, খান বংশের লোকজন জমি থেকে ধান কেটে চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি আনার পথে তারা বাধা দেন। এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। রোববার বিকেলে মোল্লা বংশের লোকজন ধান কেটে বাড়ি আনতে গেলে তাদের উপর হামলা চালায়। হামলায় নারীসহ ১১ জন আহত হয়েছে।

খান বংশের মো. মকবুল হোসেন খান জানান, মোল্লাদের সাথে তাদের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় তাদের বংশের ছেলেদের মোল্লা বংশের ছেলেরা উস্কানীমূলক কথাবার্তা বললে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে তাদের পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছে। সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

» এলজিআরডি প্রতিমন্ত্রীকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল মোল্লা

» থানার পাশেই ‘মিনি থানা’ ফতুল্লায় দালাল শহিদের ভয়াবহ প্রতারণা

» বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বংশীয় প্রভাব বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ সভাপতি ও নারী সহ আহত-১৬

শেয়ার করুন...

বাগেরহাটের চিতলমারীতে বংশীয় প্রভাব বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ১৬ জন আহত হয়েছেন। রোববার বিকেলে দফায় দফায় এ সংঘর্ষে আড়ুয়াবর্নী পূর্বপাড়া ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে আহতদের পুলিশ ও এলাকাবাসী উদ্ধারের করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

আহতদেও মধ্যে আবুল খান ও বাবুল খানকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

পুলিশ জানায়, বংশীয় প্রভাব বিস্তারের জেরে চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর দিয়ে কাটা ধান নিয়ে হাটাকে কেন্দ্র করে রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী পূর্বপাড়া গ্রামে জুয়েল মোল্লা ও মতিয়ার খান পক্ষের মধ্য বিরোধ বাধে। বিরোধের এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষে মোল্লা বংশের রাসেল মোল্লা (৩০), জুয়েল মোল্লা (৩৫), রুমিচা বেগম (৫৫), শিউলি বেগম (৩৫), জসিম মোল্লা (২৮), আব্দুস সত্তার মোল্লা (৭৫), সাঈদ মোল্লা (৪০), গাউস মোল্লা (৫০), কেরামত মোল্লা (৬৫), রিপন মোল্লা (২৬), চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোল্লা মাসুম বিল্লাহ (৩০) আহত হন।

অপর দিকে খান বংশীয় আহতরা হলেন, আবুল খান (৫০), বাবুল খান (৪৫), সালেহীন খান (২০) সাগর খান (২৫) ও একরাম খান (৪৫)। এদেরমধ্যে আবুল খান ও বাবুল খানের অবস্থা আশঙ্কাজনক হওযায় সন্ধ্যায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লা বংশের আব্দুল হাই মোল্লা জানান, খান বংশের লোকজন জমি থেকে ধান কেটে চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর দিয়ে বাড়ি আনার পথে তারা বাধা দেন। এ ঘটনায় তারা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। রোববার বিকেলে মোল্লা বংশের লোকজন ধান কেটে বাড়ি আনতে গেলে তাদের উপর হামলা চালায়। হামলায় নারীসহ ১১ জন আহত হয়েছে।

খান বংশের মো. মকবুল হোসেন খান জানান, মোল্লাদের সাথে তাদের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় তাদের বংশের ছেলেদের মোল্লা বংশের ছেলেরা উস্কানীমূলক কথাবার্তা বললে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে তাদের পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছে। সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD