সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর দিনার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর (৭, ৮, ৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী ২৫/২৬জন স্থানীয় সন্ত্রাসী। সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চৌধুরীবাড়ি বৌবাজার এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর দিনা ও তার পরিবার।

জানা গেছে, ‘সোমবার রাতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরা এক ভাড়াটিয়াকে ৩ মাসের বাড়িভাড়ার জন্য বাড়িওয়ালা (কাউন্সিলর দিনার আত্মীয়) ছাত্রলীগের নামধারী বখাটে সন্ত্রাসীদের নিয়ে হুমকি ধামকি সহ ভাড়া পরিশোধে চাপ প্রয়োগ করলে কাউন্সিলর দিনা স্থানীয় মুরব্বি ও তার মামার পরামর্শ অনুযায়ী ওই ভাড়াটিয়ার ৩ মাসের ভাড়া মওকুফ করার ব্যবস্থা করেন। এরপর রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে তিনি চৌধুরীবাড়ি বউবাজার এলাকায় অবস্থিত তার কাউন্সিলর কার্যালয়ে এসে স্বামী ও ছোটভাই সহ স্বেচ্ছাসেবী টিম নিয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য ফটোসেশনবিহীন ত্রাণ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে সেই বাড়িওয়ালা নারী ও তার ছেলে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় কাউন্সিলর দিনা ও তার পরিবারের লোকজনের উপর। এসময় স্থানীয় লোকজন দিনাকে বাঁচাতে এলে তাদের উপরেও হামলা চালায় এসব সন্ত্রাসীরা।

দিনা জানান- এসময় রাকিব, তামিম, আলী, গনি সহ আরো প্রায় ২০ জন কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাকে ও তার স্বামীসহ অন্যান্যদের মারধর করে, হাতের আংটি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কাউন্সিলর দিনা অভিযোগ করেন, হামলাকারীরা তার চুলের মুঠি ধরে টেনে হেচরে এবং তার গায়ের উড়না খুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং তাকে বেদম মারধর করে। এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যা করার হুমকিও দেয়। ফলে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এই নারী কাউন্সিলর।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর দিনার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর (৭, ৮, ৯ নং ওয়ার্ড) আয়শা আক্তার দিনার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নামধারী ২৫/২৬জন স্থানীয় সন্ত্রাসী। সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চৌধুরীবাড়ি বৌবাজার এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর দিনা ও তার পরিবার।

জানা গেছে, ‘সোমবার রাতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরা এক ভাড়াটিয়াকে ৩ মাসের বাড়িভাড়ার জন্য বাড়িওয়ালা (কাউন্সিলর দিনার আত্মীয়) ছাত্রলীগের নামধারী বখাটে সন্ত্রাসীদের নিয়ে হুমকি ধামকি সহ ভাড়া পরিশোধে চাপ প্রয়োগ করলে কাউন্সিলর দিনা স্থানীয় মুরব্বি ও তার মামার পরামর্শ অনুযায়ী ওই ভাড়াটিয়ার ৩ মাসের ভাড়া মওকুফ করার ব্যবস্থা করেন। এরপর রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার দিকে তিনি চৌধুরীবাড়ি বউবাজার এলাকায় অবস্থিত তার কাউন্সিলর কার্যালয়ে এসে স্বামী ও ছোটভাই সহ স্বেচ্ছাসেবী টিম নিয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য ফটোসেশনবিহীন ত্রাণ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে সেই বাড়িওয়ালা নারী ও তার ছেলে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায় কাউন্সিলর দিনা ও তার পরিবারের লোকজনের উপর। এসময় স্থানীয় লোকজন দিনাকে বাঁচাতে এলে তাদের উপরেও হামলা চালায় এসব সন্ত্রাসীরা।

দিনা জানান- এসময় রাকিব, তামিম, আলী, গনি সহ আরো প্রায় ২০ জন কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাকে ও তার স্বামীসহ অন্যান্যদের মারধর করে, হাতের আংটি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কাউন্সিলর দিনা অভিযোগ করেন, হামলাকারীরা তার চুলের মুঠি ধরে টেনে হেচরে এবং তার গায়ের উড়না খুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং তাকে বেদম মারধর করে। এসময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যা করার হুমকিও দেয়। ফলে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এই নারী কাউন্সিলর।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD