ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় দুই সিকিউরিটি গার্ডের মৃত্যু’ পরিবারের দাবী তাদের হত্যা করা হয়েছে

শেয়ার করুন...

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন বিসিক শিল্পাঞ্চলে লতিফ নীট ওয়্যারের দুই সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ ।এ ঘটনা ঘটেছে গত ২২ মার্চ দিবাগত রাত ৩টায়। আর এই লাশ নিয়ে চলছে সমালোচনা আর আলোচনার ঝড় । পুলিশ ও মালিক পক্ষের বক্তব্য মালবাহী লোড ট্রাকের চাক্কার পৃষ্টে সড়ক দূঘটনায় মারাগেছে। অপরদিকে, নিহতের পরিবারের দাবী তাদের হত্যা করা হয়েছে । এ ঘটনায় নিহত আশরাফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এলাকাসূত্রে জানা যায়, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের ২নং গেইটের ৫ নং গলিতে লতিফ নীট ওয়্যারে দীর্ঘদিন সিাকউরিটিগার্ড পদে চাকুরী করেন মো: আশরাফুল ইসলাম (৭০)। সে নাটোর জেলার শিংরা থানাধীন কাদির গাছা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে। সে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় হাজী সামশুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় গত ২২ জুন রাতে সে বিসিক তার কর্মস্থলে ডিউটিতে আসেন। তার সহকর্মী লাল চাঁদ রায় (৩৮)। সে এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় রতন দাসের বাড়িতে ভাড়া থাকে। সে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন দোলাপাড়া গ্রামের শ্রী সুরেন চন্দ্র রায়ের ছেলে। সে ও বিসিক লতিফ নীট ওয়্যারে সিকিউরিটি গার্ড পদে চাকুরী করে আসছে। গত ২২ জুন দিবাগত রাতে তাদের দু জনেরই লাশ উদ্ধার করে পুলিশ। এই লাশ নিয়ে চলছে নানা মন্তব্য ।

মালিক পক্ষ ও পুলিশ সূত্রে জানা য্য়া, আশরাফুল ইসলাম ও তার সহকর্মী লালচাঁদ চন্দ্র তাদের প্রতিষ্ঠানের সামনের রাস্তায় ডিউটি চলাকালীন অবস্থায় ঐ রাতে ঘুমিয়ে পড়ে। এ সময় (ঢাকা মেট্রো- উ-১৪-২৮৪৮ নম্বর প্লেটের) ট্রাকের চাক্কার পৃষ্ঠে নিহত হয়। তারা জানান, ময়মনসিংহ ভালুকা থেকে ট্রাকটি ভুল করে এই রাস্তায় এসেছে। সঠিক রাস্তা যাওয়ার সময় চালকের অসাবধানতার কারনে পেছনের চাক্কায় পৃষ্ঠ হয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় আশরাফুল ইসলাম ও লালচাঁদ চন্দ্র রায় মারা যায়। পরে আশেপাশের লোক ছুটে আসলে ট্রাকটি সু কৌশলে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় ট্রাকের নম্বর ও ঘটনার বিবরনী জানান মালিক পক্ষে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ দুইটি মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তারা কি ভাবে মারা গল বা কেন তারা রাস্তায় ঘুমিয়ে পড়লো এমনটাই বলছে পুলিশ।

পরিবারের সদস্যের বক্তব্য হলো আশরাফুল ইসলাম ও লালচাঁদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মালিক পক্ষ হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সড়ক দূঘর্টনার নাটক সাজিয়েছে। যে ফ্যাক্টরীতে কোন সময় নাইট ডিউটি চলাকালীন গেইট খোলে না। তাহলে দুই জন সিকিউরিটি গার্ড গেইটের বাহিরে রইল এবং ঘুমিয়ে পড়লো রাস্তায় তা কেহ একটু দেখলো না বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে সন্দেহে কাজ করছে। সচেতন মহলের দাবী ঘটনার আড়ালে হয়তো ঘটনা রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্যের জট খুলবে।

সর্বশেষ সংবাদ

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় দুই সিকিউরিটি গার্ডের মৃত্যু’ পরিবারের দাবী তাদের হত্যা করা হয়েছে

শেয়ার করুন...

নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা থানাধীন বিসিক শিল্পাঞ্চলে লতিফ নীট ওয়্যারের দুই সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ ।এ ঘটনা ঘটেছে গত ২২ মার্চ দিবাগত রাত ৩টায়। আর এই লাশ নিয়ে চলছে সমালোচনা আর আলোচনার ঝড় । পুলিশ ও মালিক পক্ষের বক্তব্য মালবাহী লোড ট্রাকের চাক্কার পৃষ্টে সড়ক দূঘটনায় মারাগেছে। অপরদিকে, নিহতের পরিবারের দাবী তাদের হত্যা করা হয়েছে । এ ঘটনায় নিহত আশরাফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এলাকাসূত্রে জানা যায়, ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের ২নং গেইটের ৫ নং গলিতে লতিফ নীট ওয়্যারে দীর্ঘদিন সিাকউরিটিগার্ড পদে চাকুরী করেন মো: আশরাফুল ইসলাম (৭০)। সে নাটোর জেলার শিংরা থানাধীন কাদির গাছা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে। সে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় হাজী সামশুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় গত ২২ জুন রাতে সে বিসিক তার কর্মস্থলে ডিউটিতে আসেন। তার সহকর্মী লাল চাঁদ রায় (৩৮)। সে এনায়েতনগর হরিহরপাড়া এলাকায় রতন দাসের বাড়িতে ভাড়া থাকে। সে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন দোলাপাড়া গ্রামের শ্রী সুরেন চন্দ্র রায়ের ছেলে। সে ও বিসিক লতিফ নীট ওয়্যারে সিকিউরিটি গার্ড পদে চাকুরী করে আসছে। গত ২২ জুন দিবাগত রাতে তাদের দু জনেরই লাশ উদ্ধার করে পুলিশ। এই লাশ নিয়ে চলছে নানা মন্তব্য ।

মালিক পক্ষ ও পুলিশ সূত্রে জানা য্য়া, আশরাফুল ইসলাম ও তার সহকর্মী লালচাঁদ চন্দ্র তাদের প্রতিষ্ঠানের সামনের রাস্তায় ডিউটি চলাকালীন অবস্থায় ঐ রাতে ঘুমিয়ে পড়ে। এ সময় (ঢাকা মেট্রো- উ-১৪-২৮৪৮ নম্বর প্লেটের) ট্রাকের চাক্কার পৃষ্ঠে নিহত হয়। তারা জানান, ময়মনসিংহ ভালুকা থেকে ট্রাকটি ভুল করে এই রাস্তায় এসেছে। সঠিক রাস্তা যাওয়ার সময় চালকের অসাবধানতার কারনে পেছনের চাক্কায় পৃষ্ঠ হয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় আশরাফুল ইসলাম ও লালচাঁদ চন্দ্র রায় মারা যায়। পরে আশেপাশের লোক ছুটে আসলে ট্রাকটি সু কৌশলে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় ট্রাকের নম্বর ও ঘটনার বিবরনী জানান মালিক পক্ষে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ দুইটি মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তারা কি ভাবে মারা গল বা কেন তারা রাস্তায় ঘুমিয়ে পড়লো এমনটাই বলছে পুলিশ।

পরিবারের সদস্যের বক্তব্য হলো আশরাফুল ইসলাম ও লালচাঁদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মালিক পক্ষ হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সড়ক দূঘর্টনার নাটক সাজিয়েছে। যে ফ্যাক্টরীতে কোন সময় নাইট ডিউটি চলাকালীন গেইট খোলে না। তাহলে দুই জন সিকিউরিটি গার্ড গেইটের বাহিরে রইল এবং ঘুমিয়ে পড়লো রাস্তায় তা কেহ একটু দেখলো না বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে সন্দেহে কাজ করছে। সচেতন মহলের দাবী ঘটনার আড়ালে হয়তো ঘটনা রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্যের জট খুলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD