কালীগঞ্জের ৫শ বছরের প্রাচীন তেতুলগাছ বাঁচাতে সামাজিক সংগঠনের মানববন্ধন

শেয়ার করুন...

ঝিনইদহের কালীগঞ্জে প্রায় ৫ শত বছরের পুরাতন বিশাল তেতুলগাছ বাঁচাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। শনিবার বেলা ১১টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত তেতুলগাছ তলায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনের আয়োজন করে বালিয়াডাঙ্গা ছাত্র যুবসমাজ ও ঐতিহ্যবাহি সম্পাদ রক্ষাকারী কমিটি, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং বালিয়াডাঙ্গা গ্রামবাসি। মানববন্ধনের আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তিনি স্থানীয়দের সাথে কথা বলেন। সাংসদ আনার বলেন, স্থানীয়রা না চাইলে গাছ বাঁচিয়ে হাট চান্দির কাজ করা হবে বলে মত দেন। স¤প্রতি স্থানীয় একটি চক্র ঐতিহ্যবাহি এ গাছটি কাটতে ষড়যন্ত্র শুরু করে। গাছটি কাটা হচ্ছে ঘটনা জানাজানির পর এলাকার মানুষ ওই গাছ খেকো চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একই দিন দুপুর ১টার দিকে গ্রীন ভয়েস নামের একটি পরিবেশ রক্ষাকারী সংগঠন তেতুলতলায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা পদির্শন করেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাঝখানে ৫শ বছরের পুরাতন এই গাছটি মাথা উচু করে দাড়িয়ে রয়েছে। এই গাছের ছায়ায় প্রতিবছর বৈশাখী মেলা বসে। গরমের দিনে গাছটির সুশীতল ছায়াতলে বসে পথিকসহ এলাকার পরিশ্রান্ত মানুষ নিজেদের শরীর শীতল করে নেন। প্রতি বছর এই গাছে প্রচুর তেঁতুল উৎপাদন হয়। যার বিক্রিত অর্থ বাজারের একমাত্র মসজিদের উন্নয়ন কাজে জমা হয়। মৌসুমে পাকা তেঁতুল কুড়িয়ে রসনা তৃপ্ত করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। এছাড়া এই বিশাল গাছটি এতদাঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। গাছটির অবস্থান শ্রীবৃদ্ধি করে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী পরম ভালোবাসার এই মহীরুহকে কাটতে এলাকার কিছু লোক উঠেপড়ে লেগেছে। গত ২২ জুন গাছটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বা নতুন হাট চাঁদনি নির্মাণের কথা বলে এই গাছ কেটে ফেলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া আবেদনে স্থানীয় ত্রিলোচনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা জোর সুপারিশ করে স্বাক্ষর করে দিয়েছেন। আবেদনটি করেন ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আনোয়ার হোসেন ও ৮নং ইউপি সদস্য কে.এম শামছুল হক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ জানান, সমপ্রতি আম্পান ঝড়ে বাজারের তেঁতুল গাছটির একটি ছোট ডালও ভেঙ্গে পড়েনি। গাছের কোন শুকনো ডালও নেই। এই গাছের ডাল ভেঙ্গে পড়ে কোন ব্যক্তির হতাহতের ঘটনাও কখনো ঘটেনি। কিন্তু এরই মাঝে এই গাছটিকে ঝুঁকিপূর্ণ বলে কাঁটার চেষ্টা করা হচ্ছে। এই গাছের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বলছিলেন এই বৃদ্ধ। তিনি জানান, বালিয়াডাঙ্গা বাজারের এই তেঁতুল গাছটি আমাদের ঐতিহ্য। বাজারের সবকিছু এই গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জের ৫শ বছরের প্রাচীন তেতুলগাছ বাঁচাতে সামাজিক সংগঠনের মানববন্ধন

শেয়ার করুন...

ঝিনইদহের কালীগঞ্জে প্রায় ৫ শত বছরের পুরাতন বিশাল তেতুলগাছ বাঁচাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। শনিবার বেলা ১১টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত তেতুলগাছ তলায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনের আয়োজন করে বালিয়াডাঙ্গা ছাত্র যুবসমাজ ও ঐতিহ্যবাহি সম্পাদ রক্ষাকারী কমিটি, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং বালিয়াডাঙ্গা গ্রামবাসি। মানববন্ধনের আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তিনি স্থানীয়দের সাথে কথা বলেন। সাংসদ আনার বলেন, স্থানীয়রা না চাইলে গাছ বাঁচিয়ে হাট চান্দির কাজ করা হবে বলে মত দেন। স¤প্রতি স্থানীয় একটি চক্র ঐতিহ্যবাহি এ গাছটি কাটতে ষড়যন্ত্র শুরু করে। গাছটি কাটা হচ্ছে ঘটনা জানাজানির পর এলাকার মানুষ ওই গাছ খেকো চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একই দিন দুপুর ১টার দিকে গ্রীন ভয়েস নামের একটি পরিবেশ রক্ষাকারী সংগঠন তেতুলতলায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা পদির্শন করেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাঝখানে ৫শ বছরের পুরাতন এই গাছটি মাথা উচু করে দাড়িয়ে রয়েছে। এই গাছের ছায়ায় প্রতিবছর বৈশাখী মেলা বসে। গরমের দিনে গাছটির সুশীতল ছায়াতলে বসে পথিকসহ এলাকার পরিশ্রান্ত মানুষ নিজেদের শরীর শীতল করে নেন। প্রতি বছর এই গাছে প্রচুর তেঁতুল উৎপাদন হয়। যার বিক্রিত অর্থ বাজারের একমাত্র মসজিদের উন্নয়ন কাজে জমা হয়। মৌসুমে পাকা তেঁতুল কুড়িয়ে রসনা তৃপ্ত করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। এছাড়া এই বিশাল গাছটি এতদাঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। গাছটির অবস্থান শ্রীবৃদ্ধি করে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী পরম ভালোবাসার এই মহীরুহকে কাটতে এলাকার কিছু লোক উঠেপড়ে লেগেছে। গত ২২ জুন গাছটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বা নতুন হাট চাঁদনি নির্মাণের কথা বলে এই গাছ কেটে ফেলার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া আবেদনে স্থানীয় ত্রিলোচনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা জোর সুপারিশ করে স্বাক্ষর করে দিয়েছেন। আবেদনটি করেন ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আনোয়ার হোসেন ও ৮নং ইউপি সদস্য কে.এম শামছুল হক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ জানান, সমপ্রতি আম্পান ঝড়ে বাজারের তেঁতুল গাছটির একটি ছোট ডালও ভেঙ্গে পড়েনি। গাছের কোন শুকনো ডালও নেই। এই গাছের ডাল ভেঙ্গে পড়ে কোন ব্যক্তির হতাহতের ঘটনাও কখনো ঘটেনি। কিন্তু এরই মাঝে এই গাছটিকে ঝুঁকিপূর্ণ বলে কাঁটার চেষ্টা করা হচ্ছে। এই গাছের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বলছিলেন এই বৃদ্ধ। তিনি জানান, বালিয়াডাঙ্গা বাজারের এই তেঁতুল গাছটি আমাদের ঐতিহ্য। বাজারের সবকিছু এই গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD