শোক দিবসে রাতের আঁধারে কাটলো বঙ্গবন্ধুর ব্যানার

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:-  নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের উত্তর রসুলপুর এলাকায় রাতের আঁধারে দুস্কৃতিকারীরা কেটে নিল জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস ১৫ই আগস্টের ব্যানার। সরজমিনে গিয়ে জানাযায় উত্তর রসুলপুর ওয়াসা সংলগ্ন সামসুজ্জুহা সড়কের পাশের দেয়ালে ঝুলানো পাশাপাশি ১৫ ই আগস্টের দুইটি ব্যানার। একটি ব্যানার কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা দ্বীন ইসলামের । আর একটি ব্যানার আওয়ামী লীগ সমর্থিত ঐ এলাকার বাসিন্দা মুসলিম বেপারী, শাহ সেকান্দার, ইব্রাহিম শেখআবু ইউসুফ, সাদ্দাম, ইকবালসহ আওয়ামী লীগ সমর্থনকারীদের।

 

১৪ ই আগস্ট দিবাগত রাতে কে বা কাহারা আওয়ামী সমর্থিত ব্যানার টি মাঝখান থেকে নীচের অংশ কেটে নিয়ে যায় । এই বিষয়ে আওয়ামী সমর্থিত রা বলেন আমরা রাজনীতি করি না তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ভালবাসি ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল একটি ঘাতকচক্র তাই আমাদের জন্য এই দিনটি কে অত্যন্ত বেদনাদায়ক এবং শোকের দিন হিসেবে পালন করে থাকি । যারা এই কাজটি করেছে তারা দেশ ও জাতির শত্রু আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক । এই বিষয়ে যুবলীগ নেতা দ্বীন ইসলাম বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর শোক দিবসের ব্যানার বেলেট দিয়ে কেটে ফেলেছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমার মনে হচ্ছে তারা ব্যানার কাটিনি আমাদের কলিজা কেটেছে সুতরাং অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এখানে কিছু কুচক্রী মহল আছে যারা দেশ ও জাতির শত্রু আমি তাদের শাস্তি দাবী করছি।

সর্বশেষ সংবাদ



» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ