৩য় শ্রেণীর ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী নুশরাত জাহান নোহা (১০) পরীক্ষায় কম নম্বর পাওয়ায় শিক্ষক বেত দিয়ে পিটুনি ও গালমন্দ করায় বুধবার বিকেলে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বলছে আত্মহত্যার ঘটনা রহস্যজনক। ছাত্রীর পিতা উপজেলার খাঁজুরিয়া গ্রামের সুমন মিয়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী নুশরাত জাহান নোহা বুধবার বিকেলে ঘরের মধ্যে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত এক সপ্তাহ আগে ওই বিদ্যালয়ে ক্লাস শুরু হলে নুশরাত ক্লাশে যাওয়া শুরু করে। গত ৫ সেপ্টেম্বর মাসিক পরীক্ষায় অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ৯ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ হয়। ফলাফলে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক নুশরাতকে ক্লাশ রুমে শিক্ষার্থীদের সামনে গালমন্দ করে এবং বেত দিয়ে পিটায়।

নাম না প্রকাশের শর্তে একাধিক স্থানীয় লোকজন জানান, নুশরাত তার সৎমায়ের সংসারে বড় হচ্ছে। নুশরাতকে তার মায়ের কাছ থেকে এনে এখানে রেখেছে তার পিতা। তার আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এ ঘটনায় নুশরাতের পিতা সুমন মিয়া অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪ (০৯-০৯-২০২০)।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মনিরুজ্জামান বলেন, শিক্ষকের পিটানোর কারণে বুধবার বিকেলে ঘরের দোতালায় গিয়ে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার রাতেই লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। তদন্তের স্বার্থে এই মূহুর্তে সব বলা যাবেনা।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩য় শ্রেণীর ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী নুশরাত জাহান নোহা (১০) পরীক্ষায় কম নম্বর পাওয়ায় শিক্ষক বেত দিয়ে পিটুনি ও গালমন্দ করায় বুধবার বিকেলে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বলছে আত্মহত্যার ঘটনা রহস্যজনক। ছাত্রীর পিতা উপজেলার খাঁজুরিয়া গ্রামের সুমন মিয়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে খাজুরিয়া দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণীর ছাত্রী নুশরাত জাহান নোহা বুধবার বিকেলে ঘরের মধ্যে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত এক সপ্তাহ আগে ওই বিদ্যালয়ে ক্লাস শুরু হলে নুশরাত ক্লাশে যাওয়া শুরু করে। গত ৫ সেপ্টেম্বর মাসিক পরীক্ষায় অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ৯ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ হয়। ফলাফলে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক নুশরাতকে ক্লাশ রুমে শিক্ষার্থীদের সামনে গালমন্দ করে এবং বেত দিয়ে পিটায়।

নাম না প্রকাশের শর্তে একাধিক স্থানীয় লোকজন জানান, নুশরাত তার সৎমায়ের সংসারে বড় হচ্ছে। নুশরাতকে তার মায়ের কাছ থেকে এনে এখানে রেখেছে তার পিতা। তার আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা। এ ঘটনায় নুশরাতের পিতা সুমন মিয়া অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নং- ৪ (০৯-০৯-২০২০)।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মনিরুজ্জামান বলেন, শিক্ষকের পিটানোর কারণে বুধবার বিকেলে ঘরের দোতালায় গিয়ে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার রাতেই লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। তদন্তের স্বার্থে এই মূহুর্তে সব বলা যাবেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD