মহামারি করোনাভাইরাসের কারণে প্রাথমিকের জন্য সুখবর!

শেয়ার করুন...

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মিড-ডে মিলের চাল-ডাল ও স্কুল ফিডিং প্রকল্পের বিস্কিট প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। দারিদ্র্যপীড়িত এলাকায় প্রকল্পটি চালু রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী কোভিড ১৯-এর সংক্রমণ রোধ এবং বিস্তার প্রতিরোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে। ফলে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কিট বিতরণ স্থগিত রয়েছে। দ্রুতসময়ে স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্যতেল প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশনায় বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুদ চাল, ডাল ও ভোজ্যতেল বাড়িতে বাড়িতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলোকে সামগ্রী বিতরণের এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, দারিদ্র্যপীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হবে। প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে এককালীন ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট মজুদ থাকা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আগের গাইডলাইন অনুযায়ী বিতরণ করতে হবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিস্কিট এবং চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণ করতে নির্দেশনায় জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারদের পরস্পর সমন্বয় করে এনজিওকর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মহামারি করোনাভাইরাসের কারণে প্রাথমিকের জন্য সুখবর!

শেয়ার করুন...

মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মিড-ডে মিলের চাল-ডাল ও স্কুল ফিডিং প্রকল্পের বিস্কিট প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। দারিদ্র্যপীড়িত এলাকায় প্রকল্পটি চালু রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী কোভিড ১৯-এর সংক্রমণ রোধ এবং বিস্তার প্রতিরোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে। ফলে দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কিট বিতরণ স্থগিত রয়েছে। দ্রুতসময়ে স্কুল ফিডিং প্রকল্পের ১০৪টি উপজেলায় উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট এবং ১৬ উপজেলায় মিড-ডে মিল কর্মসূচির চাল, ডাল ও ভোজ্যতেল প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণের ব্যবস্থা নিতে নির্দেশনায় বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের ৩০তম স্টিয়ারিং কমিটির সভায় প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট এবং মিড-ডে মিলের ১৬টি উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগৃহীত ও মজুদ চাল, ডাল ও ভোজ্যতেল বাড়িতে বাড়িতে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলোকে সামগ্রী বিতরণের এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, দারিদ্র্যপীড়িত স্কুল ফিডিং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হবে। প্রকল্পের প্রাথমিক বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে এককালীন ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কিট মজুদ থাকা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আগের গাইডলাইন অনুযায়ী বিতরণ করতে হবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিস্কিট এবং চাল, ডাল ও ভোজ্যতেল বিতরণ করতে নির্দেশনায় জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারদের পরস্পর সমন্বয় করে এনজিওকর্মীদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD