ইউপি নির্বাচন স্থগিত, তবুও থেমে নেই সংঘর্ষ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:-  মহামারী করোনার কারনে চলতি ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবুও থেমে নেই সংঘর্ষ। এ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে প্রতিদ্বন্ধি দুই সাধারণ সদস্য প্রার্থীর পক্ষ-বিপক্ষ নিয়ে কথা কাটাকাটি জের ধরে সংঘর্ষে পিতা ও পুত্রকে কুপিয়ে আহত করেছে প্রতিদ্বন্ধি অপর এক প্রার্থীর পুত্র ও তার সমর্থকরা।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল (বৃহস্পতিবার) ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধি সাধারণ সদস্য প্রার্থী জালাল সাথে নির্বাচন নিয়ে অপর প্রতিদ্বন্ধি প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য ফোরকান চৌকিদারের বড় নাসির চৌকিদার সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থাণীয়রা দু’পক্ষের মধ্যে মিমাংসা করে দেয়।

 

ওই ঘটনার রেশ ধরে আজ (শুক্রবার) বিকাল ৪ টার দিকে প্রতিদ্বন্ধি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য ফোরকান চৌকিদারের বড় ভাই নাসির চৌকিদার বাড়ীর পার্শ্ববর্তী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় অপর প্রতিদ্বন্ধি সদস্য প্রার্থী জালালের পুত্র সুমনের নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র, হাতুড়ি, রামদা, ছেনা ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে। পিতার ডাক চিৎকার শুনে তার পুত্র নোমান চৌকিদার পিতাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে প্রথমে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটায়। এক পর্যায়ে প্রতিদ্বন্ধি সদস্য প্রার্থী জালালের পুত্র সুমন রামদা দিয়ে কোপ দিলে নোমান হাত দিয়ে তা ফিরাতে গেলে হাতে কোপ পড়ে মারাত্মক জখম হয়।

 

স্বজন ও স্থাণীয়রা পিতা- পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

 

প্রতিদ্বন্ধি সাধারণ সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য ফোরকান চৌকিদার বলেন, গতকাল নির্বাচন নিয়ে আমার বড় ভাইয়ের সাথে আমার প্রতিদ্বন্ধি অপর সদস্য প্রার্থী জালালের সাথে কথা কাটাকাটি হয়। আবার গতকালকেই স্থাণীয়দের মাধ্যমে তা মিমাংসা হয়ে গেছে। আজ আমার বড় ভাই গরুর জন্য বাড়ীর পাশে মাঠে ঘাস কাটতে গেলে আমার প্রতিদ্বন্ধি অপর সদস্য প্রার্থী জালালের পুত্র সুমনের নেতৃত্বে ১৫/২০ সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র হাতুড়ী, রামদা, ছেনা ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আমার ভাই ও ভাতিজাকে পিটিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, পিতা পুত্রের অতিরিক্ষ রক্ত ক্ষরণের কারনে আশংকাজনক হওয়ায় বরিশালে প্রেরণ করা হয়েছে।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, ঘটনা শুনে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ



» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ