শুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ

শেয়ার করুন...

তুমুল শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ। এই শুভেচ্ছা নতুন জীবনের! ২৯ এপ্রিল সন্ধ্যার পর থেকে দু’জনের ফেসবুক দেয়ালে ঝুলছে ৫টি যুগল ছবি। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি; গলায় ফুলের মালা। দু’জনেই বেশ আনন্দময়, অন্তরঙ্গ। স্পষ্ট, সদ্য মালাবদল করে একে অপরের জীবনসঙ্গী হওয়ার মুহূর্ত সেটি। বলা নেই, কওয়া নেই- এমনকি গুঞ্জনও নেই তাদের নিয়ে, অথচ ঘটে গেল কতো বড় ঘটনা! তাই ছবিগুলো দেখে ভক্তরা তো বটেই সতীর্থরাও বেশ পিলে চমকে উঠলো। বিস্ময় প্রকাশ করলো। দ্বিধা নিয়ে প্রশ্নও করলো কেউ কেউ। তবে প্রত্যেকেই অভিনন্দন জানাতে ভুল করলো না।

ছবিগুলো মূলত ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’- এটুকু লেখে ট্যাগও করেন দুজনকে। মুহূর্তে লাইক, কমেন্ট, শেয়ারে ভেসে গেল ছবিগুলো। অথচ তিন জনের একজনও টু-শব্দটি করলো না- পার হলো মধ্যরাত। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিয়ে-থা কিচ্ছু নয়। সবাইকে চমকে দেয়ার জন্যই যুক্তি করে এমনটা করেছেন তারা। জানা গেছে, ছবিগুলো মূলত চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ একটি নাটকের লোকেশনে তোলা। সম্প্রতি কোভিড নেগেটিভ হয়েই ক্যামেরা নিয়ে মাঠে নামলেন ‘বিশ্ব সুন্দরী’খ্যাত এই নির্মাতা। মাঠে নামবেন আর আওয়াজ দেবেন না- তা তো হতে পারে না।

মনোজ প্রামাণিককে বলা হয়, এই সময়ের সবচেয়ে মেধাবী অভিনেতা। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ- সর্বত্র প্রমাণিত প্রামাণিক। শিক্ষক হিসেবেও তিনি বেশ জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তিনি।

অন্যদিকে মৌসুমী মৌ-ও কম নন। অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে। সঙ্গে কর্পোরেট শো’তো রয়েছেই। অভিনয়েও দারুণ অভিজ্ঞতা রয়েছে তার। গত ঈদে তাকে দেখা গেছে কিংবদন্তি আফজাল হোসেনের বিপরীতে ‘অগ্নিফসল’ টেলিছবিতে। এটি নির্মাণ করেছেন ‘ঘুড্ডি’-খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শুভেচ্ছায় ভাসছেন মনোজ-মৌ

শেয়ার করুন...

তুমুল শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ। এই শুভেচ্ছা নতুন জীবনের! ২৯ এপ্রিল সন্ধ্যার পর থেকে দু’জনের ফেসবুক দেয়ালে ঝুলছে ৫টি যুগল ছবি। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি; গলায় ফুলের মালা। দু’জনেই বেশ আনন্দময়, অন্তরঙ্গ। স্পষ্ট, সদ্য মালাবদল করে একে অপরের জীবনসঙ্গী হওয়ার মুহূর্ত সেটি। বলা নেই, কওয়া নেই- এমনকি গুঞ্জনও নেই তাদের নিয়ে, অথচ ঘটে গেল কতো বড় ঘটনা! তাই ছবিগুলো দেখে ভক্তরা তো বটেই সতীর্থরাও বেশ পিলে চমকে উঠলো। বিস্ময় প্রকাশ করলো। দ্বিধা নিয়ে প্রশ্নও করলো কেউ কেউ। তবে প্রত্যেকেই অভিনন্দন জানাতে ভুল করলো না।

ছবিগুলো মূলত ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’- এটুকু লেখে ট্যাগও করেন দুজনকে। মুহূর্তে লাইক, কমেন্ট, শেয়ারে ভেসে গেল ছবিগুলো। অথচ তিন জনের একজনও টু-শব্দটি করলো না- পার হলো মধ্যরাত। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিয়ে-থা কিচ্ছু নয়। সবাইকে চমকে দেয়ার জন্যই যুক্তি করে এমনটা করেছেন তারা। জানা গেছে, ছবিগুলো মূলত চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ একটি নাটকের লোকেশনে তোলা। সম্প্রতি কোভিড নেগেটিভ হয়েই ক্যামেরা নিয়ে মাঠে নামলেন ‘বিশ্ব সুন্দরী’খ্যাত এই নির্মাতা। মাঠে নামবেন আর আওয়াজ দেবেন না- তা তো হতে পারে না।

মনোজ প্রামাণিককে বলা হয়, এই সময়ের সবচেয়ে মেধাবী অভিনেতা। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ- সর্বত্র প্রমাণিত প্রামাণিক। শিক্ষক হিসেবেও তিনি বেশ জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তিনি।

অন্যদিকে মৌসুমী মৌ-ও কম নন। অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে। সঙ্গে কর্পোরেট শো’তো রয়েছেই। অভিনয়েও দারুণ অভিজ্ঞতা রয়েছে তার। গত ঈদে তাকে দেখা গেছে কিংবদন্তি আফজাল হোসেনের বিপরীতে ‘অগ্নিফসল’ টেলিছবিতে। এটি নির্মাণ করেছেন ‘ঘুড্ডি’-খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD