ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির প্রধানমন্ত্রীর কাছে বিচার আবেদন

শেয়ার করুন...

নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে, চালানো হয়েছে শারীরিক নির্যাতন। এমন ভয়ংকর অভিযোগ করেছেন তিনি নিজেই। রবিবার (১৩ জুন) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করেন পরীমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এরপর তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে- এই গেলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুনি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারি করতে চলেছি হয়তো।

আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনও অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। কখনও মনে হয়নি আমার মাকে খুব দরকার। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই।

এদিকে এমন স্ট্যাটাসের পেছনের ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। তিনি কান্নাজড়ানো কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যা বলেছি সত্য বলেছি। আমি নায়িকা বলে কি এমন ঘটনা স্বাভাবিক? আমি এর বিচার চাই। ১০ জুন থেকে আমি ট্রমার মধ্যে আছি। শতবার চেষ্টা করেছি ভুলতে। চেষ্টা করেছি বিচার পাওয়ার জন্য। কিন্তু সবখানে নীরবতা। বিচারের আশ্বাস আর পাই না। তাই বাধ্য হয়ে এই পোস্ট দিয়েছি।

কিন্তু পুরো ঘটনাটি কী? কে বা কোথায় এমন ঘটনা ঘটলো? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘এখন যদি নাম বলি, আপনারা হয়তো নিউজ করবেন। কিন্তু আমার জীবনের নিরাপত্তার কথা ভাবুন একবার। আমি তো যাদের কাছে নাম বলার সেটা গত চারদিন ধরে বলেছি। তবে আমার শেষ ভরসা আপনারাই (মিডিয়া)। যদি কোনও ফলাফল না পাই, তাহলে আমি মিডিয়াকে অন রেকর্ড সব বলবো দ্রুত সময়ে। আমি এর বিচার চাইবোই।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির প্রধানমন্ত্রীর কাছে বিচার আবেদন

শেয়ার করুন...

নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে, চালানো হয়েছে শারীরিক নির্যাতন। এমন ভয়ংকর অভিযোগ করেছেন তিনি নিজেই। রবিবার (১৩ জুন) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করেন পরীমণি। বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এরপর তিনি নিজের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, ‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, চুপ হয়ে যায়! আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে- এই গেলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুনি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারি করতে চলেছি হয়তো।

আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনও অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। কখনও মনে হয়নি আমার মাকে খুব দরকার। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই।

এদিকে এমন স্ট্যাটাসের পেছনের ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় পরীমণির সঙ্গে। তিনি কান্নাজড়ানো কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যা বলেছি সত্য বলেছি। আমি নায়িকা বলে কি এমন ঘটনা স্বাভাবিক? আমি এর বিচার চাই। ১০ জুন থেকে আমি ট্রমার মধ্যে আছি। শতবার চেষ্টা করেছি ভুলতে। চেষ্টা করেছি বিচার পাওয়ার জন্য। কিন্তু সবখানে নীরবতা। বিচারের আশ্বাস আর পাই না। তাই বাধ্য হয়ে এই পোস্ট দিয়েছি।

কিন্তু পুরো ঘটনাটি কী? কে বা কোথায় এমন ঘটনা ঘটলো? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘এখন যদি নাম বলি, আপনারা হয়তো নিউজ করবেন। কিন্তু আমার জীবনের নিরাপত্তার কথা ভাবুন একবার। আমি তো যাদের কাছে নাম বলার সেটা গত চারদিন ধরে বলেছি। তবে আমার শেষ ভরসা আপনারাই (মিডিয়া)। যদি কোনও ফলাফল না পাই, তাহলে আমি মিডিয়াকে অন রেকর্ড সব বলবো দ্রুত সময়ে। আমি এর বিচার চাইবোই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD