যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলা

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসা প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। শনিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সাইবার নিরাপত্তা সংস্থা হানট্রেস ল্যাবস বলছে, ফ্লোরিডাভিত্তিক আইটি প্রতিষ্ঠান কাসেয়াকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সাইবার হামলার সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হবে বলে ওয়েবসাইটের এক পোস্টে জানিয়েছে ফ্লোরিডার ওই কোম্পানি। হানট্রেস ল্যাবস আরও বলছে, তারা মনে করছে এই হামলার সঙ্গে রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা জড়িত রয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, হ্যাকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) বিকালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে হামলা শুরু হয়। ফ্লোরিডার আইটি প্রতিষ্ঠান কাসেয়া বলেছে, এ হামলার কারণে তাদের করপোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গ্রাহকের যেন আর ক্ষতি না হয়, সেই কারণে তারা কর্মীদের ভিএসএ সিস্টেম ব্যবহার করে সার্ভার বন্ধ করার পরামর্শ দিয়েছে।

বিবিসি জানায়, সাইবার হামলায় কয়টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হানট্রেস ল্যাবস বলছে, ২০০ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কাসেয়া বলছে, ‘অল্পসংখ্যক’ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কাসেয়া বলছে, সাইবার হামলার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টির বেশি দেশের ১০ সহস্রাধিক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে।হানট্রেস ল্যাবসের সিনিয়র সিকিউরিটি রিসার্চার জন হ্যামন্ড ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে বলেন, ‘সাইবার হামলার কারণে আমাদের কাজের পরিবেশ নষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত সাইবার হামলার কারণে দায় এড়াতে পারেন না তিনি। সম্মেলনে পুতিনকে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট যেন হ্যাক করা না হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী সাইবার অপরাধীদের কাছে লাভজনক সংস্থা হলো রেভিল। অনেকে একে সেদিকোনোবি নামেও চেনেন। সংস্থাটি চলতি বছরের মে মাসে অনলাইন মাংস বিক্রয়ের প্রতিষ্ঠান জেবিএসের ওয়েবসাইটে হামলার পর তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তাছাড়া ২০১৯ সালে টেক্সাস অঙ্গরাজ্যের দুই ডজন ওয়েবসাইটে হামলা চালিয়েছিল তারা।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলা

শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসা প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। শনিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সাইবার নিরাপত্তা সংস্থা হানট্রেস ল্যাবস বলছে, ফ্লোরিডাভিত্তিক আইটি প্রতিষ্ঠান কাসেয়াকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সাইবার হামলার সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হবে বলে ওয়েবসাইটের এক পোস্টে জানিয়েছে ফ্লোরিডার ওই কোম্পানি। হানট্রেস ল্যাবস আরও বলছে, তারা মনে করছে এই হামলার সঙ্গে রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা জড়িত রয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, হ্যাকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় শুক্রবার (২ জুলাই) বিকালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে হামলা শুরু হয়। ফ্লোরিডার আইটি প্রতিষ্ঠান কাসেয়া বলেছে, এ হামলার কারণে তাদের করপোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গ্রাহকের যেন আর ক্ষতি না হয়, সেই কারণে তারা কর্মীদের ভিএসএ সিস্টেম ব্যবহার করে সার্ভার বন্ধ করার পরামর্শ দিয়েছে।

বিবিসি জানায়, সাইবার হামলায় কয়টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। হানট্রেস ল্যাবস বলছে, ২০০ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কাসেয়া বলছে, ‘অল্পসংখ্যক’ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কাসেয়া বলছে, সাইবার হামলার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টির বেশি দেশের ১০ সহস্রাধিক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে।হানট্রেস ল্যাবসের সিনিয়র সিকিউরিটি রিসার্চার জন হ্যামন্ড ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে বলেন, ‘সাইবার হামলার কারণে আমাদের কাজের পরিবেশ নষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত সাইবার হামলার কারণে দায় এড়াতে পারেন না তিনি। সম্মেলনে পুতিনকে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট যেন হ্যাক করা না হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী সাইবার অপরাধীদের কাছে লাভজনক সংস্থা হলো রেভিল। অনেকে একে সেদিকোনোবি নামেও চেনেন। সংস্থাটি চলতি বছরের মে মাসে অনলাইন মাংস বিক্রয়ের প্রতিষ্ঠান জেবিএসের ওয়েবসাইটে হামলার পর তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তাছাড়া ২০১৯ সালে টেক্সাস অঙ্গরাজ্যের দুই ডজন ওয়েবসাইটে হামলা চালিয়েছিল তারা।

সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD