শৈলকুপায় আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা; আটক ৪

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আওয়ামী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার সিমান্ত বাজার এলাকায়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় সেখান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল মন্নুর সমর্থক দামুকদিয়া গ্রামের রাশিদুল ইসলাম উকিল মৃধা। গ্রামে যাবার আগে সিমান্ত বাজার এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুল ইসলাম (উকিল মৃধাকে) মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। নিহত উকিল মৃধার ভাই ইমদাদুল হোসেন জানান, আমার ভাইকে প্রতিপক্ষ একই গ্রামের বকুল হোসেন নিজে তার সমর্থক দিয়ে কুপিয়ে হত্যা করে। এব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, এখনও থানায় মামলা দায়ের হয়নি তবে ৪ জনকে ঘটনার সাথে জড়িত সন্ধেহে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা; আটক ৪

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আওয়ামী কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার সিমান্ত বাজার এলাকায়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় সেখান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল মন্নুর সমর্থক দামুকদিয়া গ্রামের রাশিদুল ইসলাম উকিল মৃধা। গ্রামে যাবার আগে সিমান্ত বাজার এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুল ইসলাম (উকিল মৃধাকে) মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। নিহত উকিল মৃধার ভাই ইমদাদুল হোসেন জানান, আমার ভাইকে প্রতিপক্ষ একই গ্রামের বকুল হোসেন নিজে তার সমর্থক দিয়ে কুপিয়ে হত্যা করে। এব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, এখনও থানায় মামলা দায়ের হয়নি তবে ৪ জনকে ঘটনার সাথে জড়িত সন্ধেহে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD