সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ গৃহবধূ শাহিদার মৃত্যু

শেয়ার করুন...

সোনারগাঁ উপজেলার বারদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম শাহিদা বেগম (৪৫)। তিনি বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহিদা বেগমের ভাসুর ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমানের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাবিবুর ও তাঁর ১২-১৫ জন মিলে সাদেকুরের লোকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় শাহিদা বেগমসহ সাদেকুর রহমানের ১০ জন লোক আহত হয়। এ ঘটনায় গতকাল রাতেই সাদেকুর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এর আগেও বিভিন্ন সময় সাদেকুর ও হাবিবুরের মধ্যে ঝগড়া হয়েছিল। জমির বিরোধ মীমাংসায় গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সালিসের আয়োজন করা হয়। হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোঁটা নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় হাবিবুরের নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় রামদা, হকিস্টিকের আঘাতে ও টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম, মোঃ মনির হোসেন, দেলোয়ার হোসেন, হামিদা, শারমিন, রেজাউল, শাকিলসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আহত দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ গৃহবধূ শাহিদার মৃত্যু

শেয়ার করুন...

সোনারগাঁ উপজেলার বারদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম শাহিদা বেগম (৪৫)। তিনি বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহিদা বেগমের ভাসুর ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমানের সাথে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাবিবুর ও তাঁর ১২-১৫ জন মিলে সাদেকুরের লোকজনের ওপর হামলা চালান। এ ঘটনায় শাহিদা বেগমসহ সাদেকুর রহমানের ১০ জন লোক আহত হয়। এ ঘটনায় গতকাল রাতেই সাদেকুর বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এর আগেও বিভিন্ন সময় সাদেকুর ও হাবিবুরের মধ্যে ঝগড়া হয়েছিল। জমির বিরোধ মীমাংসায় গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সালিসের আয়োজন করা হয়। হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোঁটা নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় হাবিবুরের নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় রামদা, হকিস্টিকের আঘাতে ও টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম, মোঃ মনির হোসেন, দেলোয়ার হোসেন, হামিদা, শারমিন, রেজাউল, শাকিলসহ ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আহত দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD