আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

শেয়ার করুন...

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ আগস্ট) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কদমতলী পৌরসভা সংলগ্ন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:

মোঃ রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইহান ওরফে আল রাব্বি (২২), তানভীর হোসেন (২১), মোঃ আমিনুল ইসলাম (২১), এবং সাগর ইসলাম ওরফে ইউসুফ বিন আব্দুর রকিব (২১)।

এদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, ৫টি বুকলেট, ২টি ছোড়া ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। বুধবার বিকেলে রাজধানীর বারিধারায় এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া এন্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের জানান, সাব্বির হোসেন রাইহান-সহ তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ কিংবা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইনে উগ্রবাদ ছড়ানোসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করছিল। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়ার পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।

গ্রেফতার হওয়া রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইহান মাতাউল হাজি আব্দুর লতিফ ভূইয়ান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। তানভীর হোসেন স্থানীয় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ইন্টারমেডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে মো. আমিনুল ইসলাম ২০১৬ সালে রায়েরবাগ এলাকার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ইন্টারনেট ব্যবসা করে আসছিল। অপর সদস্য সাগর ইসলাম ঢাকার গভ. ল্যাবরেটরি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সুপার আসলাম খান আরও জানান, গ্রেফতারকৃতরা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ করে। সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে এটিইউ

শেয়ার করুন...

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ আগস্ট) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কদমতলী পৌরসভা সংলগ্ন রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:

মোঃ রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইহান ওরফে আল রাব্বি (২২), তানভীর হোসেন (২১), মোঃ আমিনুল ইসলাম (২১), এবং সাগর ইসলাম ওরফে ইউসুফ বিন আব্দুর রকিব (২১)।

এদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, ৫টি বুকলেট, ২টি ছোড়া ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। বুধবার বিকেলে রাজধানীর বারিধারায় এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া এন্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান সাংবাদিকদের জানান, সাব্বির হোসেন রাইহান-সহ তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ কিংবা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইনে উগ্রবাদ ছড়ানোসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা করছিল। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়ার পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।

গ্রেফতার হওয়া রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইহান মাতাউল হাজি আব্দুর লতিফ ভূইয়ান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। তানভীর হোসেন স্থানীয় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ইন্টারমেডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে মো. আমিনুল ইসলাম ২০১৬ সালে রায়েরবাগ এলাকার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ইন্টারনেট ব্যবসা করে আসছিল। অপর সদস্য সাগর ইসলাম ঢাকার গভ. ল্যাবরেটরি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সুপার আসলাম খান আরও জানান, গ্রেফতারকৃতরা উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ করে। সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD