আমতলীতে গাঁজাসহ রুবেল চৌকিদার গ্রেফতার

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: সারাদেশ ব্যাপী চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে ২২৫ গ্রাম গাজাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ রুবেল চৌকিদার (২০) গ্রেফতার করছে আমতলী থানা পুলিশ। আজ (রবিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের আমতলী- তালতলী সড়কের উপর মোজাফফর চৌকিদারের বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করার সময় চিহ্নিত কারবারী রুবেল চৌকিদারকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে থানায় নিয়ে আসা হয়। কারবারী রুবেল সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের পুত্র। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

আটক কারবারীর বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ২২৫ গ্রাম গাঁজাসহ এক কারবারীকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে গাঁজাসহ রুবেল চৌকিদার গ্রেফতার

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: সারাদেশ ব্যাপী চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে ২২৫ গ্রাম গাজাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ রুবেল চৌকিদার (২০) গ্রেফতার করছে আমতলী থানা পুলিশ। আজ (রবিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের আমতলী- তালতলী সড়কের উপর মোজাফফর চৌকিদারের বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করার সময় চিহ্নিত কারবারী রুবেল চৌকিদারকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে থানায় নিয়ে আসা হয়। কারবারী রুবেল সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের পুত্র। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

আটক কারবারীর বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ২২৫ গ্রাম গাঁজাসহ এক কারবারীকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD