ফতুল্লার ইসদাইরে একক আধিপত্যের চেষ্টায় দুর্ধর্ষ ইভন

শেয়ার করুন...

ফতুল্লার ইসদাইর এলাকায় গত ২৮ জুন রাতে ইসদাইর রেললাইন ও চাষাঢ়া রেলস্টেশনে মাদকের স্পট থেকে মাসোহারা আদায় করাকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় খুন হয়েছিল রুবেল নামে এক রাজমিস্ত্রি। রুবেল হত্যার এপর্যন্ত দুই গ্রæপের ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর বাকি সবাই আত্মগোপনে চলে গেছে। আর এই সুযোগে ইসদাইরে এলাকায় আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছে ছোট ডন হিসেবে পরিচিত দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার নাহিয়ান ইভন। রুবেল হত্যার পর ইসদাইরের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যখন আত্মগোপনে ঠিক তখন বিশাল বাহিনী দিয়ে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে দুর্ধর্ষ ইভন। ইতিমধ্যে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। হত্যা, মাদকসহ অসংখ্য মামলার আসামি কিশোর গ্যাং লিডার ইভনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ইসদাইর বাসী। বিভিন্ন সময় পুলিশ ইভনকে গ্রেফতার করলেও জামিনে ফের বেপরোয়া হয়ে উঠছে। ২০১৩ সালে কিশোর ফুটবলার রাসেলকে পুর্ব ইসদাইর জনতা টেক্সটাইল মিলের সামনে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে ইভন। সেই খুনের বিচার না হওয়ায় তার দৌরাত্ম বাড়তে থাকে। চলতি বছরের জানুয়ারী মাসে মাদক মামলায় জামিনে এসেই ইসদাইর এলাকায় লেপ তোষক বিক্রেতার দোকানে হামলা চালিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এক লাখ ৯৩ হাজার টাকাসহ ক্যাশ বাক্স লুটে নিয়েছিল ইভন ও তার সহযোগীরা। গত বছরের মার্চ মাসে পূর্ব ইসদাইর এলাকায় মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছিল। ২০১৯ সালের ১৯ অক্টোবর ইসদাইরে কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত ত্রাস ইভনের আড্ডাখানা গুড়িয়ে দিয়েছিল এলাকাবাসী। সুগন্ধা আবাসিক এলাকার উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে ইভনের টর্চারসেলটি গুড়িয়ে দিয়েছিল। গত বছরের ১৭ অক্টোবর স্কুলে যাওয়ার পথে ফারদিনের পথ রোধ করে ইভন ও তার সহযোগীরা। পরে তাকে ইভনের টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন ও ছুরিকাঘাত করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় ফারদিনকে হাসপাতালে নিয়ে গেলে ৩০টি সেলাই করা হয়েছিল। গত কয়েক মাস আগে ইভন বাহিনীর হামলায় ইসদাইরের এক যুবক আহত হয়েছিল। পরে এলাকাবাসী ইভনকে গণধোলাইও দিয়েছিল। কিন্তু রুবেল হত্যার পর প্রভাবশালী কিছু ব্যক্তির শেল্টার পেয়ে ইভন বেপরোয়া হয়ে উঠেছে। ইভন ইসদাইর বুড়ির দোকান রসুরবাগ এলাকার এস এম বাবুর ছেলে। দুর্ধর্ষ ইভনের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত সংবাদ প্রকাশও হয়ে আসছে। স্থানীয়রা তাকে ছোট ডন হিসেবে চিনেন। তাই কোন ভাবেই ধমানো সম্ভব হচ্ছে না ইভনকে। বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে প্রকাশ্যেই মাদক বিক্রি করছে ইভন। জেলা পুলিশ সুপার যখন কশোর গ্যাংয়ের বিরুদ্ধে কড়া হুশিয়ারী দিয়েছে তখন ইসদাইরে দাপটের সাথে দাবড়িয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং লিডার ইভন। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, শুধু ইসদাইর নয়, ফতুল্লা থানাধীন কোন এলাকায় কিশোর গ্যাং থাকবে না। খোঁজ খবর নিয়ে ইভনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লার ইসদাইরে একক আধিপত্যের চেষ্টায় দুর্ধর্ষ ইভন

শেয়ার করুন...

ফতুল্লার ইসদাইর এলাকায় গত ২৮ জুন রাতে ইসদাইর রেললাইন ও চাষাঢ়া রেলস্টেশনে মাদকের স্পট থেকে মাসোহারা আদায় করাকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় খুন হয়েছিল রুবেল নামে এক রাজমিস্ত্রি। রুবেল হত্যার এপর্যন্ত দুই গ্রæপের ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর বাকি সবাই আত্মগোপনে চলে গেছে। আর এই সুযোগে ইসদাইরে এলাকায় আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছে ছোট ডন হিসেবে পরিচিত দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার নাহিয়ান ইভন। রুবেল হত্যার পর ইসদাইরের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যখন আত্মগোপনে ঠিক তখন বিশাল বাহিনী দিয়ে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে দুর্ধর্ষ ইভন। ইতিমধ্যে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। হত্যা, মাদকসহ অসংখ্য মামলার আসামি কিশোর গ্যাং লিডার ইভনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে ইসদাইর বাসী। বিভিন্ন সময় পুলিশ ইভনকে গ্রেফতার করলেও জামিনে ফের বেপরোয়া হয়ে উঠছে। ২০১৩ সালে কিশোর ফুটবলার রাসেলকে পুর্ব ইসদাইর জনতা টেক্সটাইল মিলের সামনে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে ইভন। সেই খুনের বিচার না হওয়ায় তার দৌরাত্ম বাড়তে থাকে। চলতি বছরের জানুয়ারী মাসে মাদক মামলায় জামিনে এসেই ইসদাইর এলাকায় লেপ তোষক বিক্রেতার দোকানে হামলা চালিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এক লাখ ৯৩ হাজার টাকাসহ ক্যাশ বাক্স লুটে নিয়েছিল ইভন ও তার সহযোগীরা। গত বছরের মার্চ মাসে পূর্ব ইসদাইর এলাকায় মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে ইভন-সাওার বাহিনীর সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছিল। ২০১৯ সালের ১৯ অক্টোবর ইসদাইরে কিশোর গ্যাং লিডার হিসাবে পরিচিত ত্রাস ইভনের আড্ডাখানা গুড়িয়ে দিয়েছিল এলাকাবাসী। সুগন্ধা আবাসিক এলাকার উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে ইভনের টর্চারসেলটি গুড়িয়ে দিয়েছিল। গত বছরের ১৭ অক্টোবর স্কুলে যাওয়ার পথে ফারদিনের পথ রোধ করে ইভন ও তার সহযোগীরা। পরে তাকে ইভনের টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন ও ছুরিকাঘাত করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় ফারদিনকে হাসপাতালে নিয়ে গেলে ৩০টি সেলাই করা হয়েছিল। গত কয়েক মাস আগে ইভন বাহিনীর হামলায় ইসদাইরের এক যুবক আহত হয়েছিল। পরে এলাকাবাসী ইভনকে গণধোলাইও দিয়েছিল। কিন্তু রুবেল হত্যার পর প্রভাবশালী কিছু ব্যক্তির শেল্টার পেয়ে ইভন বেপরোয়া হয়ে উঠেছে। ইভন ইসদাইর বুড়ির দোকান রসুরবাগ এলাকার এস এম বাবুর ছেলে। দুর্ধর্ষ ইভনের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত সংবাদ প্রকাশও হয়ে আসছে। স্থানীয়রা তাকে ছোট ডন হিসেবে চিনেন। তাই কোন ভাবেই ধমানো সম্ভব হচ্ছে না ইভনকে। বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে প্রকাশ্যেই মাদক বিক্রি করছে ইভন। জেলা পুলিশ সুপার যখন কশোর গ্যাংয়ের বিরুদ্ধে কড়া হুশিয়ারী দিয়েছে তখন ইসদাইরে দাপটের সাথে দাবড়িয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং লিডার ইভন। এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, শুধু ইসদাইর নয়, ফতুল্লা থানাধীন কোন এলাকায় কিশোর গ্যাং থাকবে না। খোঁজ খবর নিয়ে ইভনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD