গুজব শনাক্তকরণ সেল এ মাসেই কাজ শুরু করবে: তথ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন...

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শনাক্ত এবং এ বিষয়ে জনগণকে সরকারের পক্ষ থেকে তথ্য দিতে একটি মনিটরিংসেল গঠন করেছে সরকার। তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার রিফাত জাফরীনকে প্রধান করে ৯ সদস্যের এই ‘গুজব শনাক্তকরণ সেল’ গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এ সেল সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করবে। এ সেল চলতি মাসে কার্যক্রম শুরু করবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি চলতি মাসেই তথ্য মন্ত্রণালয় এই সেলের কর্মকান্ড শুরু করবে। আমরা যদি মনে করি তথ্য অধিদফতরের এ সেলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আরও একটি কমিটি গঠন করা প্রয়োজন। তাহলে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। তারানা হালিম বলেন, এ সেলের কাজ হচ্ছে কোনটি গুজব সেটা শনাক্ত করে মিডিয়াকে অভিহিত করা। এটাতে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে গুজব কোনটা, সেটাকে সনাক্ত করা। মিথ্যা বা অসত্য বানোয়াট তথ্য বা অতিরঞ্জন, যেটির কারণে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুন্ন হয়, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত এবং রাষ্ট্র বিব্রতকর অবস্থায় পড়ে যায়। যেটি যেকোনো একটি অন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করতে পারে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে গুজবগুলোর তালিকা তথ্য মন্ত্রণালয় থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ফিল্টার করার জন্য বিটিআরসির কাছে পাঠিয়ে দেয়া হবে। গুরুত্ব বিবেচনায় আমরা এটি দৈনিক বা সাপ্তাহিকভাবে করতে পারি। এ জন্য তথ্য মন্ত্রণালয়সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের এক সঙ্গে কাজ করতে হবে। এ সময়ে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব শনাক্তকরণ সেল এ মাসেই কাজ শুরু করবে: তথ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন...

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শনাক্ত এবং এ বিষয়ে জনগণকে সরকারের পক্ষ থেকে তথ্য দিতে একটি মনিটরিংসেল গঠন করেছে সরকার। তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার রিফাত জাফরীনকে প্রধান করে ৯ সদস্যের এই ‘গুজব শনাক্তকরণ সেল’ গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এ সেল সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করবে। এ সেল চলতি মাসে কার্যক্রম শুরু করবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি চলতি মাসেই তথ্য মন্ত্রণালয় এই সেলের কর্মকান্ড শুরু করবে। আমরা যদি মনে করি তথ্য অধিদফতরের এ সেলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আরও একটি কমিটি গঠন করা প্রয়োজন। তাহলে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। তারানা হালিম বলেন, এ সেলের কাজ হচ্ছে কোনটি গুজব সেটা শনাক্ত করে মিডিয়াকে অভিহিত করা। এটাতে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে গুজব কোনটা, সেটাকে সনাক্ত করা। মিথ্যা বা অসত্য বানোয়াট তথ্য বা অতিরঞ্জন, যেটির কারণে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুন্ন হয়, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত এবং রাষ্ট্র বিব্রতকর অবস্থায় পড়ে যায়। যেটি যেকোনো একটি অন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করতে পারে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে গুজবগুলোর তালিকা তথ্য মন্ত্রণালয় থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে ফিল্টার করার জন্য বিটিআরসির কাছে পাঠিয়ে দেয়া হবে। গুরুত্ব বিবেচনায় আমরা এটি দৈনিক বা সাপ্তাহিকভাবে করতে পারি। এ জন্য তথ্য মন্ত্রণালয়সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের এক সঙ্গে কাজ করতে হবে। এ সময়ে তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD