রুপগঞ্জের বরুনায় নৌকার ক্যাম্প ভাংচুর করলো মিজান বাহিনীর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বরুনা গ্রামে নৌকার ক্যাম্প ভাংচুর করেছে আন্ডা রফিকের ছোটভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বাহিনী।

রবিবার দিবাগত সোমবার(১ নভেম্বর) রাত ১২ টা হতে ভোর ৫টা এই সময়ের মধ্যে সন্ত্রাসীরা নৌকা প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে।

স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ও জাহেদ আলীর সমর্থক আলতাফ হোসেন মেম্বার সহ কর্মীরা জানান,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের এমডি রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান এর সন্ত্রাসী বাহিনী রাত ১২ টা হতে ভোর ৫টা পর্যন্ত সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলা হয়।শুধু তাই নয় বরুনার একমাইলের মধ্যে নৌকার যত পোষ্টার লাগানো ছিল তা খুলে ফেলা হয়।

ক্যাম্প ভাংচুরের ঘটনাস্থল পুলিশ ও রেব পরিদর্শন করেছে।

জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুরের ঘটনায় জাহেদ আলীর সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তাই আগে থেকে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী গণমাধ্যম কর্মীদের বলেন,আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মিজানুর রহমান মিজান ও তার সন্ত্রাসী বাহিনী বরুনায় আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। পোষ্টার ছিড়ে ফেলে, রশি দিয়ে টাঙানো পোষ্টার খুলে ফেলে।নাওরা এলাকায় নির্বাচনী ক্যাম্প খুলতে ও পোাষ্টার লাগাতে দিচ্ছে না। দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নানান ভাবে ভয়ভীতি, হুমকি ধামকি প্রধান করছে। নাওরা,বরুনা ও আশপাশের এলাকায় নৌকার পক্ষে কোন ধরনের প্রচার প্রচারণা করতে দিচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন জাহেদ আলী।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রুপগঞ্জের বরুনায় নৌকার ক্যাম্প ভাংচুর করলো মিজান বাহিনীর

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বরুনা গ্রামে নৌকার ক্যাম্প ভাংচুর করেছে আন্ডা রফিকের ছোটভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান বাহিনী।

রবিবার দিবাগত সোমবার(১ নভেম্বর) রাত ১২ টা হতে ভোর ৫টা এই সময়ের মধ্যে সন্ত্রাসীরা নৌকা প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ রয়েছে।

স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ও জাহেদ আলীর সমর্থক আলতাফ হোসেন মেম্বার সহ কর্মীরা জানান,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের এমডি রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান এর সন্ত্রাসী বাহিনী রাত ১২ টা হতে ভোর ৫টা পর্যন্ত সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুর, পোষ্টার ছিড়ে ফেলা হয়।শুধু তাই নয় বরুনার একমাইলের মধ্যে নৌকার যত পোষ্টার লাগানো ছিল তা খুলে ফেলা হয়।

ক্যাম্প ভাংচুরের ঘটনাস্থল পুলিশ ও রেব পরিদর্শন করেছে।

জাহেদ আলীর নৌকার ক্যাম্প ভাংচুরের ঘটনায় জাহেদ আলীর সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তাই আগে থেকে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী গণমাধ্যম কর্মীদের বলেন,আন্ডা রফিকের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মিজানুর রহমান মিজান ও তার সন্ত্রাসী বাহিনী বরুনায় আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। পোষ্টার ছিড়ে ফেলে, রশি দিয়ে টাঙানো পোষ্টার খুলে ফেলে।নাওরা এলাকায় নির্বাচনী ক্যাম্প খুলতে ও পোাষ্টার লাগাতে দিচ্ছে না। দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নানান ভাবে ভয়ভীতি, হুমকি ধামকি প্রধান করছে। নাওরা,বরুনা ও আশপাশের এলাকায় নৌকার পক্ষে কোন ধরনের প্রচার প্রচারণা করতে দিচ্ছে না। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন জাহেদ আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD