তেঁতুলিয়ায় টানা ৯ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শেয়ার করুন...

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত দুই সপ্তাহ ধরে শীতের আমেজ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ৯ দিন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনভর তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই চারদিকে ঢেকে যাচ্ছে কুয়াশায়, যা থাকছে ভোর পর্যন্ত। তবে দিনে প্রচণ্ড রোদ থাকায় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। রোববার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তেঁতুলিয়ার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে।

এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, গত ৯ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় টানা ৯ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

শেয়ার করুন...

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত দুই সপ্তাহ ধরে শীতের আমেজ শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ৯ দিন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনভর তীব্র রোদ থাকলেও সন্ধ্যা নামতেই চারদিকে ঢেকে যাচ্ছে কুয়াশায়, যা থাকছে ভোর পর্যন্ত। তবে দিনে প্রচণ্ড রোদ থাকায় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। রোববার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তেঁতুলিয়ার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে।

এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, গত ৯ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কুয়াশার কারণে রাতের তাপমাত্রা কম থাকলেও দিনে রোদের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD