সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলের মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

সাতক্ষীরা সংবাদদাতা:
পশ্চিম সুন্দরবনের অওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে সুন্দরবনের ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

তিনি আরো জানান, এনিয়ে চলতি বছরে সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়েছে। এ সময় এক বনজীবি আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলের মরদেহ উদ্ধার

শেয়ার করুন...

সাতক্ষীরা সংবাদদাতা:
পশ্চিম সুন্দরবনের অওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ ১২ ঘন্টা অভিযান শেষে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন অফিস, কদমতলা বন অফিস ও মরগাং টহলফাঁড়ি সহ কোস্টগার্ডের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে গত সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনে পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মুজিবর গাজী নিহত হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। অভিযান শুরুর পূর্বে উদ্ধারকারী দল খোলা আকাশে গুলি ছুড়ে সংশ্লিষ্ট বন এলাকা বিপদমুক্ত করে। খোঁজাখুজির এক পর্যায়ে সুন্দরবনের ভিতর হতে মুজিবর গাজী ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সকল প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন আইন মতে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

তিনি আরো জানান, এনিয়ে চলতি বছরে সুন্দরবনে বাঘের হামলায় ৪ বনজীবি নিহত হয়েছে। এ সময় এক বনজীবি আহত হয়। এ পর্যন্ত নিহতের দুই পরিবারকে ৬ লক্ষ টাকা বন বিভাগের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD