সিদ্ধিরগঞ্জে নৌকার প্রচারণায় ঝুড়ি-লাঠিমের সমর্থকদের সংঘর্ষ, ভীত এলাকাবাসী

শেয়ার করুন...

চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল অনুযায়ী সিটিতে আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জে আসেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে নাসিকের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও যোগদান করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় নৌকার প্রচারণা চালানোর সময়ে নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুর রহমান (লাঠিম মার্কা) ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুকে (ঝুড়ি মার্কা) সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমানের ছেলে নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুর রহমান লাঠিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর সাবেক
কাউন্সিলর ও এবারের নির্বাচনেও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ওমর ফারুক ঝুড়ি প্রতীকে অংশগ্রহণ করেছে। মঙ্গলবার নৌকার প্রচারণায় তারা উভয়ই নিজেদের সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন। প্রচারণার মিছিল দুপুরে সিআই খোলা এলাকায় আসলে ঝুড়ি প্রতীকের হান্নান, জাহাঙ্গীর, সাইফুল, জিহাদ ও রমজানসহ প্রায় শ’খানেক সমর্থক এবং লাঠিম প্রতীকের আরাফাত রহমান বাবু, মো. মিলন, মো. শরীফ, মিঠু ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো ফারুক ওরফে টাইগার ফারুক সিন্ডিকেটের বাহিনীরা মিছিলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরই ধস্তাধস্তির একপর্যায়ে ঝুড়ি প্রতীক ও লাঠিম প্রতীকের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। নৌকার প্রচারণায় তখন ডা. সেলিনা হায়াৎ আইভী ছিলেন না বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বর্তমান কাউন্সিলর হাজী ওমর ফারুক (ঝুড়ি প্রতীক) তার আমলে এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, মারামারি, ছিনতাই ও চাঁদাবাজদের উৎপাত বেড়ে গেছে। তাই তারা এবার পরিবর্তনের পক্ষে। অপরদিকে তারা জানান, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো মুজিবুর রহমান ও তার ছেলেকে ভালো মানুষ হিসেবেই জানি তবে তারা এখন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে নির্বাচন করছেন। তাই মাহামুদুর রহমান (ঝুড়ি প্রতীক) নির্বাচিত হলেও আমরা শঙ্কিত থাকবো। তাই আমরা চিন্তিত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন খন্দকার কয়েকজনকে ঠিকঠাক করতে কাজ করছেন। এবিষয়ে তিনি বলেন, আমি কিছুই জানি না। এমন কোনো ঘটনা হয়েছে কিনা তাও জানি না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এমন কোনো সংবাদ শুনি নাই। যদি লিখিত কোনো অভিযোগ পাই তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।##

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নৌকার প্রচারণায় ঝুড়ি-লাঠিমের সমর্থকদের সংঘর্ষ, ভীত এলাকাবাসী

শেয়ার করুন...

চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচন কমিশনের ঘোষণা করা তফসিল অনুযায়ী সিটিতে আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জে আসেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে নাসিকের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও যোগদান করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় নৌকার প্রচারণা চালানোর সময়ে নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুর রহমান (লাঠিম মার্কা) ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব ওমর ফারুকে (ঝুড়ি মার্কা) সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমানের ছেলে নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুর রহমান লাঠিম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর সাবেক
কাউন্সিলর ও এবারের নির্বাচনেও কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. ওমর ফারুক ঝুড়ি প্রতীকে অংশগ্রহণ করেছে। মঙ্গলবার নৌকার প্রচারণায় তারা উভয়ই নিজেদের সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন। প্রচারণার মিছিল দুপুরে সিআই খোলা এলাকায় আসলে ঝুড়ি প্রতীকের হান্নান, জাহাঙ্গীর, সাইফুল, জিহাদ ও রমজানসহ প্রায় শ’খানেক সমর্থক এবং লাঠিম প্রতীকের আরাফাত রহমান বাবু, মো. মিলন, মো. শরীফ, মিঠু ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো ফারুক ওরফে টাইগার ফারুক সিন্ডিকেটের বাহিনীরা মিছিলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরই ধস্তাধস্তির একপর্যায়ে ঝুড়ি প্রতীক ও লাঠিম প্রতীকের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। নৌকার প্রচারণায় তখন ডা. সেলিনা হায়াৎ আইভী ছিলেন না বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বর্তমান কাউন্সিলর হাজী ওমর ফারুক (ঝুড়ি প্রতীক) তার আমলে এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, মারামারি, ছিনতাই ও চাঁদাবাজদের উৎপাত বেড়ে গেছে। তাই তারা এবার পরিবর্তনের পক্ষে। অপরদিকে তারা জানান, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো মুজিবুর রহমান ও তার ছেলেকে ভালো মানুষ হিসেবেই জানি তবে তারা এখন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে নির্বাচন করছেন। তাই মাহামুদুর রহমান (ঝুড়ি প্রতীক) নির্বাচিত হলেও আমরা শঙ্কিত থাকবো। তাই আমরা চিন্তিত।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন খন্দকার কয়েকজনকে ঠিকঠাক করতে কাজ করছেন। এবিষয়ে তিনি বলেন, আমি কিছুই জানি না। এমন কোনো ঘটনা হয়েছে কিনা তাও জানি না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, এমন কোনো সংবাদ শুনি নাই। যদি লিখিত কোনো অভিযোগ পাই তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।##

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD