ওটিটি প্ল্যাটফর্ম: চূড়ান্ত নীতিমালার বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন...

ওভার দ্য টপ (ওটিটি) নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধ এবং এসব তদারকি ও রাজস্ব আদায়ে চূড়ান্ত নীতিমালার বিষয়ে পদক্ষেপ ও অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আদালতে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ২৬ মে দিন রেখেছেন আদালত।

ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ওই সব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ-তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ২০২০ সালে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এরপর গত বছরের ১৮ জানুয়ারি হাইকোর্ট তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা দাখিল করতে নির্দেশ দেন। পরে বিটিআরসি খসড়া নীতিমালা আদালতে দাখিল করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানিতে ছিলেন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী নাদিয়া নাজনীন। এর আগে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা–ই–রাকিব।

পরে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে বলেন, নীতিমালাটি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মতামত প্রয়োজন। নীতিমালা চূড়ান্ত করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিষয়ও আছে। তাই কিছু বিষয়ে আদালতের অনুমতি চেয়ে বিটিআরসির পক্ষ থেকে আবেদন করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নীতিমালা চূড়ান্ত করতে বলেছেন আদালত। চূড়ান্ত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আগামী চার মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওটিটি প্ল্যাটফর্ম: চূড়ান্ত নীতিমালার বিষয়ে অগ্রগতি জানাতে নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন...

ওভার দ্য টপ (ওটিটি) নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধ এবং এসব তদারকি ও রাজস্ব আদায়ে চূড়ান্ত নীতিমালার বিষয়ে পদক্ষেপ ও অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আদালতে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ২৬ মে দিন রেখেছেন আদালত।

ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ওই সব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ-তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ২০২০ সালে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এরপর গত বছরের ১৮ জানুয়ারি হাইকোর্ট তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা দাখিল করতে নির্দেশ দেন। পরে বিটিআরসি খসড়া নীতিমালা আদালতে দাখিল করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানিতে ছিলেন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী নাদিয়া নাজনীন। এর আগে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা–ই–রাকিব।

পরে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে বলেন, নীতিমালাটি চূড়ান্ত করতে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের মতামত প্রয়োজন। নীতিমালা চূড়ান্ত করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিষয়ও আছে। তাই কিছু বিষয়ে আদালতের অনুমতি চেয়ে বিটিআরসির পক্ষ থেকে আবেদন করা হয়। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নীতিমালা চূড়ান্ত করতে বলেছেন আদালত। চূড়ান্ত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আগামী চার মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD