এবার প্রতারণার মামলায় সাহেদের বিচার শুরু

শেয়ার করুন...

এবার প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান।

এ মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও ব্যবস্থাপক শিপন আলী। অভিযোগ গঠনের সময় সাহেদসহ অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন।

বালু সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ২০২০ সালের ২৪ জুলাই মামলা হয়। মামলার বাদী হলেন বালু ব্যবসায়ী এস এম শিপন।

মামলায় দাবি করা হয়, সাহেদের প্রতিষ্ঠানের সঙ্গে ১৯ কোটি টাকার বালু সরবরাহের চুক্তি হয় এস এম শিপনের। এর মধ্যে শিপন ৬১ লাখ টাকার বালু সরবরাহ করেন। কিন্তু তাঁকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। পরে টাকা চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। এ মামলায় সাহেদসহ তিনজনের বিরুদ্ধে ২০২০ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এর আগে অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ ছাড়া জাল টাকা উদ্ধারের মামলায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত।

চেক জালিয়াতির মামলায় ২০১০ সালে ঢাকার একটি আদালতে সাহেদের ছয় মাসের সাজা হয়েছিল। উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এ ছাড়া সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০টির বেশি মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার প্রতারণার মামলায় সাহেদের বিচার শুরু

শেয়ার করুন...

এবার প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান।

এ মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ ও ব্যবস্থাপক শিপন আলী। অভিযোগ গঠনের সময় সাহেদসহ অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন।

বালু সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদ ও মাসুদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ২০২০ সালের ২৪ জুলাই মামলা হয়। মামলার বাদী হলেন বালু ব্যবসায়ী এস এম শিপন।

মামলায় দাবি করা হয়, সাহেদের প্রতিষ্ঠানের সঙ্গে ১৯ কোটি টাকার বালু সরবরাহের চুক্তি হয় এস এম শিপনের। এর মধ্যে শিপন ৬১ লাখ টাকার বালু সরবরাহ করেন। কিন্তু তাঁকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। পরে টাকা চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। এ মামলায় সাহেদসহ তিনজনের বিরুদ্ধে ২০২০ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এর আগে অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ ছাড়া জাল টাকা উদ্ধারের মামলায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত।

চেক জালিয়াতির মামলায় ২০১০ সালে ঢাকার একটি আদালতে সাহেদের ছয় মাসের সাজা হয়েছিল। উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এ ছাড়া সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৫০টির বেশি মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD