তালতলীতে সরকারী বিধি নিষেধ অমান্য করে বার্ষিক ওরস করার প্রস্তুতি!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে করোনা মহামারির মধ্যে লোক সমাগম করে বার্ষিক ওসর ও জিকরে জলি করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আলীর বন্দর দরবার শরীফের কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ্ মোহাম্মদ মোক্তার আলী হাওলাদার কাদরী (রহঃ) আলীর বন্দর দরবার শরীফের ৭৯ তম বার্ষিক ও ৬ষ্ঠ দস্তারবন্দি উপলক্ষে আগামী ২১ ও ২২ জানুয়ারী দুই দিন ব্যাপী বার্ষিক ওরস মাহফিল ও জিকরে জলি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দরবার শরীফ কর্তৃপক্ষ মহামারি করোনায় সরকারী বিধি নিষেধ অমান্য করে লোক সমাগম করে বার্ষিক ওরস ও জিকরে জলি করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, দিন দিন মহামারি করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রার্দুভাব কমাতে স্বাস্থ্যবিধি মানতে ও লোক সমাগমে নিষেধাজ্ঞা দিলেও ওই দরবার কর্তৃপক্ষ সে বিধি নিষেধ অমান্য করে বার্ষিক ওরস করার পায়তারা করছে। আমরা এলাকাবাসী করোনা প্রার্দুভাব থেকে রক্ষায় প্রশাসনের কাছে ওই ওরস বন্ধ করার জন্য জোর দাবী জানাই।

আলির বন্দর দরবার শরীফের বর্তমান পীর শাহ্ মোহাম্মদ নূরুল হক কাদরী মুঠোফোনে বলেন, আমি বার্ষিক ওরস করার জন্য প্রশাসন থেকে কোন অনুমতি পাইনি। তবে মহামারি করোনার মধ্যে যথা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ওরস ও জিকরে জলি অনুষ্ঠানের আয়োজন করবো।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাকোওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ওই দরবারে বার্ষিক ওসর করার কোন মৌখিক অনুমতি আমি দেইনি। আর এ বিষয়ে আমি এখনো অবগত নই।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, মহামারি করোনায় বিস্তার রোধে সরকারের দেয়া বিধি নিষেধে কোথাও লোক সমাগম করে কোন সভা সমাবেশ ও ধর্মীয় কোন অনুষ্ঠানের নামে লোক সমাগম করা যাবে না। ওই বিধি নিষেধ অমান্য করে যদি কেহ লোক সমাগম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে সরকারী বিধি নিষেধ অমান্য করে বার্ষিক ওরস করার প্রস্তুতি!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে করোনা মহামারির মধ্যে লোক সমাগম করে বার্ষিক ওসর ও জিকরে জলি করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আলীর বন্দর দরবার শরীফের কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ্ মোহাম্মদ মোক্তার আলী হাওলাদার কাদরী (রহঃ) আলীর বন্দর দরবার শরীফের ৭৯ তম বার্ষিক ও ৬ষ্ঠ দস্তারবন্দি উপলক্ষে আগামী ২১ ও ২২ জানুয়ারী দুই দিন ব্যাপী বার্ষিক ওরস মাহফিল ও জিকরে জলি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দরবার শরীফ কর্তৃপক্ষ মহামারি করোনায় সরকারী বিধি নিষেধ অমান্য করে লোক সমাগম করে বার্ষিক ওরস ও জিকরে জলি করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, দিন দিন মহামারি করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রার্দুভাব কমাতে স্বাস্থ্যবিধি মানতে ও লোক সমাগমে নিষেধাজ্ঞা দিলেও ওই দরবার কর্তৃপক্ষ সে বিধি নিষেধ অমান্য করে বার্ষিক ওরস করার পায়তারা করছে। আমরা এলাকাবাসী করোনা প্রার্দুভাব থেকে রক্ষায় প্রশাসনের কাছে ওই ওরস বন্ধ করার জন্য জোর দাবী জানাই।

আলির বন্দর দরবার শরীফের বর্তমান পীর শাহ্ মোহাম্মদ নূরুল হক কাদরী মুঠোফোনে বলেন, আমি বার্ষিক ওরস করার জন্য প্রশাসন থেকে কোন অনুমতি পাইনি। তবে মহামারি করোনার মধ্যে যথা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ওরস ও জিকরে জলি অনুষ্ঠানের আয়োজন করবো।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাকোওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ওই দরবারে বার্ষিক ওসর করার কোন মৌখিক অনুমতি আমি দেইনি। আর এ বিষয়ে আমি এখনো অবগত নই।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, মহামারি করোনায় বিস্তার রোধে সরকারের দেয়া বিধি নিষেধে কোথাও লোক সমাগম করে কোন সভা সমাবেশ ও ধর্মীয় কোন অনুষ্ঠানের নামে লোক সমাগম করা যাবে না। ওই বিধি নিষেধ অমান্য করে যদি কেহ লোক সমাগম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD