আমতলীতে পাওনা টাকা চাওয়ার অপরাধে রড দিয়ে পিটিয়ে জখম

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পাওনা টাকা চাওয়ার অপরাধে আমতলী পৌরসভার নয়াভাঙ্গলী এলাকায় জাফর খান নামে (৫০) এক ইমারত শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় জাফরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

আহত সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের ছেলে জাফর খানের নিকট থেকে আড়াই বছর পূর্বে ওই একই ওয়ার্ডের নিজকাটা গ্রামের হোচেন ঘরামীর ছেলে রিপন ঘরামী বিদেশে যাওয়ার জন্য পৌনে দুই লক্ষ টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধের জন্য বললে রিপন আজ নয় কাল দেব বলে ঘুরাতে থাকেন। এভাবে প্রায় আড়াই বছর কেটে যায়। এনিয়ে গ্রামে একাধিকবার শালিস বৈঠকও হয়। কিন্তু রিপন শালিশদের কথা অমান্য করেও টাকা না দিয়ে ঘুরাতে থাকেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে জাফর খান রিপনের বাড়ি গিয়ে তার মায়ের কাছে টাকা পরিশোধে জন্য চাপ দেন। এসময় রিপন বাড়ি ছিল না। জাফর খান নিজ বাড়িতে এসে দাঁড়ানো মাত্রই রিপন ঘরামী, তার স্ত্রী মেরী আক্তার লোহার রড এবং বাঁশ নিয়ে জাফর খানের বাড়িতে উপস্থিত হয়ে আকস্মিক পিছন থেকে জাফরকে পিটাতে থাকেন। লোহার রড এবং বাঁশের আঘাতে জাফর খান মাটিতে লুটিয়ে ডাক চিৎকার দিলে বাড়িতে থাকা লোকজন এবং তার স্ত্রী ছুটে এসে তাকে রক্ষা করতে চাইলে রিপন ঘরামী তাদের উপরও হামলা করে। রড এবং বাঁশের আঘাতে রিপনের বাম হাতের ১টি আঙ্গুল ভেঙ্গে যায় এবং পিঠ ও হাটুতে প্রচন্ড আঘাতের কারনে ফেটে যায়। তাৎক্ষনিক জাফরকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে।

গুরুতর আহত জাফর খান বলেন, রিপন বিদেশ যাওয়ার কথা বলে আড়াই বছর পূর্বে আমার নিকট থেকে পৌনে দুই লক্ষ টাকা ধার নেয়। টাকা চাইতে গেলে সে ঝগরা ঝাটি করে। টাকা না দিয়ে ঘুরাতে থাকে। এ নিয়ে অনেকবার এলাকাবাসী শালিস বৈঠকও করেছে। বৃহস্পতিবার রিপনের মার কাছে টাকা পরিশোধের কথা বলার অপরাধে আমার বাড়ীতে এসে ওর স্ত্রী মেরীসহ আমাকে লোহার রড এবং বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। রডের আঘাতে আমার বাম হাতের ১টি আঙ্গুল ভেঙ্গে গেছে। শরীরে অনেক জায়গা ফেটে গেছে।

জাফর খানের স্ত্রী সাবিনা বেগম বলেন, রিপন আমার স্বামীকে রড এবং বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে রিপন আমাকেও মারধর করে।

অভিযুক্ত রিপন ঘরামী মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। আমি জাফর খানকে মারধর করিনি। তবে সে টাকা পাওয়া কথা স্বীকার করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জয়দেব হাওলাদার বলেন, জাফর খানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে পাওনা টাকা চাওয়ার অপরাধে রড দিয়ে পিটিয়ে জখম

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পাওনা টাকা চাওয়ার অপরাধে আমতলী পৌরসভার নয়াভাঙ্গলী এলাকায় জাফর খান নামে (৫০) এক ইমারত শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। স্বজনরা গুরুতর আহত অবস্থায় জাফরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

আহত সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের ছেলে জাফর খানের নিকট থেকে আড়াই বছর পূর্বে ওই একই ওয়ার্ডের নিজকাটা গ্রামের হোচেন ঘরামীর ছেলে রিপন ঘরামী বিদেশে যাওয়ার জন্য পৌনে দুই লক্ষ টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধের জন্য বললে রিপন আজ নয় কাল দেব বলে ঘুরাতে থাকেন। এভাবে প্রায় আড়াই বছর কেটে যায়। এনিয়ে গ্রামে একাধিকবার শালিস বৈঠকও হয়। কিন্তু রিপন শালিশদের কথা অমান্য করেও টাকা না দিয়ে ঘুরাতে থাকেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে জাফর খান রিপনের বাড়ি গিয়ে তার মায়ের কাছে টাকা পরিশোধে জন্য চাপ দেন। এসময় রিপন বাড়ি ছিল না। জাফর খান নিজ বাড়িতে এসে দাঁড়ানো মাত্রই রিপন ঘরামী, তার স্ত্রী মেরী আক্তার লোহার রড এবং বাঁশ নিয়ে জাফর খানের বাড়িতে উপস্থিত হয়ে আকস্মিক পিছন থেকে জাফরকে পিটাতে থাকেন। লোহার রড এবং বাঁশের আঘাতে জাফর খান মাটিতে লুটিয়ে ডাক চিৎকার দিলে বাড়িতে থাকা লোকজন এবং তার স্ত্রী ছুটে এসে তাকে রক্ষা করতে চাইলে রিপন ঘরামী তাদের উপরও হামলা করে। রড এবং বাঁশের আঘাতে রিপনের বাম হাতের ১টি আঙ্গুল ভেঙ্গে যায় এবং পিঠ ও হাটুতে প্রচন্ড আঘাতের কারনে ফেটে যায়। তাৎক্ষনিক জাফরকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে।

গুরুতর আহত জাফর খান বলেন, রিপন বিদেশ যাওয়ার কথা বলে আড়াই বছর পূর্বে আমার নিকট থেকে পৌনে দুই লক্ষ টাকা ধার নেয়। টাকা চাইতে গেলে সে ঝগরা ঝাটি করে। টাকা না দিয়ে ঘুরাতে থাকে। এ নিয়ে অনেকবার এলাকাবাসী শালিস বৈঠকও করেছে। বৃহস্পতিবার রিপনের মার কাছে টাকা পরিশোধের কথা বলার অপরাধে আমার বাড়ীতে এসে ওর স্ত্রী মেরীসহ আমাকে লোহার রড এবং বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। রডের আঘাতে আমার বাম হাতের ১টি আঙ্গুল ভেঙ্গে গেছে। শরীরে অনেক জায়গা ফেটে গেছে।

জাফর খানের স্ত্রী সাবিনা বেগম বলেন, রিপন আমার স্বামীকে রড এবং বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে রিপন আমাকেও মারধর করে।

অভিযুক্ত রিপন ঘরামী মারধরের কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে। আমি জাফর খানকে মারধর করিনি। তবে সে টাকা পাওয়া কথা স্বীকার করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জয়দেব হাওলাদার বলেন, জাফর খানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD