নাসিক ৫নং ওয়ার্ডে হাজী আনিসুর রহমানের ঠেলাগাড়ি প্রতীকে ভোট না দেওয়ায় বাবা-ছেলের উপর হামলা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে হাজী আনিসুর রহমানের ঠেলাগাড়ি প্রতীকে ভোট না দেওয়ায় তার লোকজন একই ওয়ার্ডের ভোটার আব্দুল আজিজ শিকদার (৫৫) ও তার ছেলে জান্নাতুল নাঈম ফেরদৌস (২৬) এর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা তাদের ঔষধের দোকানের মালামাল ভাঙচুর করে এবং ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে ও মারধর করে। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ওই ওয়ার্ডের সাইলো এলাকার হাবিবুর রহমান হাবিবের দুই ছেলে মিজানুর রহমান দিপু (৩৭) ও মিনহাজুর রহমান (২২), কদমতলী গ্যাসলাইন এলাকার হুমায়ুন কবিরের ছেলে তানজিম কবির সজিব ওরফে সজু (৩৫), পূর্ব কলাবাগের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুর ইসলাম (২৫) ও পশ্চিম কলাবাগের মুক্ত পচু বেপারীর ছেলে আঃ জব্বার (৪৫) সহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বাদি জান্নাতুল নাঈম ফেরদৌস উল্লেখ করেন, বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক। তারা কোন বিচার শালিস মানে না। বিবাদীরা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমিসহ আমার পরিবারের লোকজন অন্য কোন প্রার্থী বা প্রতীকের নির্বাচন যেন না করি, সে বিষয়ে আমার সাথে প্রায়ই কোনঠাসা করে আসছে। অতঃপর বিগত ১৬ জানুয়ারি সিটি নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আনিসুর রহমান আনিসের ঠেলাগাড়ী প্রতীকের পরাজয় হওয়ার কারণে বিবাদীরা আমাকে প্রকাশ্যে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছে।

পরবর্তীতে ২০ জানুয়ারি রাত অনুমান সোয়া ৬টায় প্রথমে মোবাইলে আমাকে ব্যবসা করতে দেবেনা এবং আমি নির্বাচনে তাদের দলীয় প্রতীকে ভোট দেইনি এজন্য আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এর কিছুক্ষন পরপরই রাত অনুমান সাড়ে ৭ টায় ২০/২৫ জন আমার (সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া মার্কেট নতুন বাজার) সিকদার মেডিসিন কর্ণার নামক ফার্মেসীতে বে-আইনী জনতাবদ্ধে পূর্বপরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ অনধিকার প্রবেশ করে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

পরে আমাদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা বেদনাদায়ক জখম করে। আমি বাধা দিলে বিবাদীরা ধারালো রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে গুরুত্বর জখম করে। বিবাদীরা আমার ফার্মেসীর ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং আমার ফার্মেসীতে থাকা বিভিন্ন ধরনের ঔষুধপত্র ভেঙ্গে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এ বিষয়ে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। নির্বাচনে হেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন ঘটনার জন্ম দিয়েছে প্রতিপক্ষরা। এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিক ৫নং ওয়ার্ডে হাজী আনিসুর রহমানের ঠেলাগাড়ি প্রতীকে ভোট না দেওয়ায় বাবা-ছেলের উপর হামলা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে হাজী আনিসুর রহমানের ঠেলাগাড়ি প্রতীকে ভোট না দেওয়ায় তার লোকজন একই ওয়ার্ডের ভোটার আব্দুল আজিজ শিকদার (৫৫) ও তার ছেলে জান্নাতুল নাঈম ফেরদৌস (২৬) এর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা তাদের ঔষধের দোকানের মালামাল ভাঙচুর করে এবং ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে ও মারধর করে। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ওই ওয়ার্ডের সাইলো এলাকার হাবিবুর রহমান হাবিবের দুই ছেলে মিজানুর রহমান দিপু (৩৭) ও মিনহাজুর রহমান (২২), কদমতলী গ্যাসলাইন এলাকার হুমায়ুন কবিরের ছেলে তানজিম কবির সজিব ওরফে সজু (৩৫), পূর্ব কলাবাগের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুর ইসলাম (২৫) ও পশ্চিম কলাবাগের মুক্ত পচু বেপারীর ছেলে আঃ জব্বার (৪৫) সহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বাদি জান্নাতুল নাঈম ফেরদৌস উল্লেখ করেন, বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক। তারা কোন বিচার শালিস মানে না। বিবাদীরা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে আমিসহ আমার পরিবারের লোকজন অন্য কোন প্রার্থী বা প্রতীকের নির্বাচন যেন না করি, সে বিষয়ে আমার সাথে প্রায়ই কোনঠাসা করে আসছে। অতঃপর বিগত ১৬ জানুয়ারি সিটি নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আনিসুর রহমান আনিসের ঠেলাগাড়ী প্রতীকের পরাজয় হওয়ার কারণে বিবাদীরা আমাকে প্রকাশ্যে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছে।

পরবর্তীতে ২০ জানুয়ারি রাত অনুমান সোয়া ৬টায় প্রথমে মোবাইলে আমাকে ব্যবসা করতে দেবেনা এবং আমি নির্বাচনে তাদের দলীয় প্রতীকে ভোট দেইনি এজন্য আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এর কিছুক্ষন পরপরই রাত অনুমান সাড়ে ৭ টায় ২০/২৫ জন আমার (সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া মার্কেট নতুন বাজার) সিকদার মেডিসিন কর্ণার নামক ফার্মেসীতে বে-আইনী জনতাবদ্ধে পূর্বপরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্রসহ অনধিকার প্রবেশ করে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

পরে আমাদের পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা বেদনাদায়ক জখম করে। আমি বাধা দিলে বিবাদীরা ধারালো রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে গুরুত্বর জখম করে। বিবাদীরা আমার ফার্মেসীর ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং আমার ফার্মেসীতে থাকা বিভিন্ন ধরনের ঔষুধপত্র ভেঙ্গে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এ বিষয়ে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। নির্বাচনে হেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন ঘটনার জন্ম দিয়েছে প্রতিপক্ষরা। এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD