আমতলীতে একটি খালের লিজ বাতিলের দাবিতে ভূক্তভোগী কৃষকদের মানববন্ধন!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের দুষমী (সাবানিয়া) খালের লিজ বাতিলের দাবিতে দুই পাড়ের ভূক্তভোগী শত-শত কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার বেলা ১১টায় ওই খালের পাড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কৃষকরা জানান, দুষমী সাবানিয়া খালের দুই পাড়ের কয়েকশত একর তিন ফসলী কৃষি জমি রয়েছে। শুকনো মৌসুমে কৃষকরা ওই খালের পানি দ্বারা রবিষস্য, মৌসুমি ফল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো ও ইরি ধানের চাষাবাদ করে থাকেন। গত দুই বছর ধরে একই এলাকার রাশেদুল ইসলাম রেজাউল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু বন্দোবস্ত পাওয়া গ্রহিতা কৃষকদের তরমুজ ও বোরো- ইরি মৌসুমে ওই খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে দিচ্ছে না। জোর করে ওই খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদেরকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি এমনকি তাদের পালিত গরু ছাগলকে পানি পান করাতে পর্যন্ত দিচ্ছেন না। উল্টো ভূক্তভোগী কৃষকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে রাশেদুল ইসলাম রেজাউলের দায়েরকৃত মিথ্যা মামলায় ওই এলাকার কয়েক জন কৃষক হাজত বাসও করেছেন।

এ ঘটনায় ভূক্তভোগী কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে ওই খালের লিজ বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও লিজ গৃহীতা রাশেদুলের বিচার দাবি করেন।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে ইউপি সদস্য জিয়ায়ুল ইসলাম জোসেফ তালুকদারসহ কৃষক জামাল খান, বাবুল খান, মনির খান বক্তব্য রাখেন এ সময় শত-শত ভূক্তভোগী কৃষক ও নারীরা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মোঃ জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য যদি আমারও জেলে যেতে হয় যাবো। তবুও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাবো।

দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত পাওয়া রাসেদুল ইসলাম রেজাউল মুঠোফোনে বলেন, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাছ চাষ করার জন্য দুই বছরের মেয়াদে খালটি লিজ নিয়েছি। তিনি এর বেশি তিনি কিছু বলবেন না বলে ফোনের সংযোগটি কেঁটে দেয়।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন, খালের লিজ নিয়ে রাসেদুল ইসলাম রেজাউল কৃষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। চাষাবাদের জন্য খালটি ভূক্তভোগী কৃষকদের খুবই প্রয়োজন। তিনি খালের লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে একটি খালের লিজ বাতিলের দাবিতে ভূক্তভোগী কৃষকদের মানববন্ধন!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের দুষমী (সাবানিয়া) খালের লিজ বাতিলের দাবিতে দুই পাড়ের ভূক্তভোগী শত-শত কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার বেলা ১১টায় ওই খালের পাড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কৃষকরা জানান, দুষমী সাবানিয়া খালের দুই পাড়ের কয়েকশত একর তিন ফসলী কৃষি জমি রয়েছে। শুকনো মৌসুমে কৃষকরা ওই খালের পানি দ্বারা রবিষস্য, মৌসুমি ফল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো ও ইরি ধানের চাষাবাদ করে থাকেন। গত দুই বছর ধরে একই এলাকার রাশেদুল ইসলাম রেজাউল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করছেন। কিন্তু বন্দোবস্ত পাওয়া গ্রহিতা কৃষকদের তরমুজ ও বোরো- ইরি মৌসুমে ওই খালের পানি কৃষি কাজে ব্যবহার করতে দিচ্ছে না। জোর করে ওই খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদেরকে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি এমনকি তাদের পালিত গরু ছাগলকে পানি পান করাতে পর্যন্ত দিচ্ছেন না। উল্টো ভূক্তভোগী কৃষকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে রাশেদুল ইসলাম রেজাউলের দায়েরকৃত মিথ্যা মামলায় ওই এলাকার কয়েক জন কৃষক হাজত বাসও করেছেন।

এ ঘটনায় ভূক্তভোগী কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে ওই খালের লিজ বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার ও লিজ গৃহীতা রাশেদুলের বিচার দাবি করেন।

মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে ইউপি সদস্য জিয়ায়ুল ইসলাম জোসেফ তালুকদারসহ কৃষক জামাল খান, বাবুল খান, মনির খান বক্তব্য রাখেন এ সময় শত-শত ভূক্তভোগী কৃষক ও নারীরা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মোঃ জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য যদি আমারও জেলে যেতে হয় যাবো। তবুও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাবো।

দুষমী (সাবানিয়া) খালের বন্দোবস্ত পাওয়া রাসেদুল ইসলাম রেজাউল মুঠোফোনে বলেন, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাছ চাষ করার জন্য দুই বছরের মেয়াদে খালটি লিজ নিয়েছি। তিনি এর বেশি তিনি কিছু বলবেন না বলে ফোনের সংযোগটি কেঁটে দেয়।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন, খালের লিজ নিয়ে রাসেদুল ইসলাম রেজাউল কৃষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। চাষাবাদের জন্য খালটি ভূক্তভোগী কৃষকদের খুবই প্রয়োজন। তিনি খালের লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD