ঝিনাইদহে প্রকাশ্যে ধর্ষনের পর নারীকে হত্যা মামলার আসামি র‌্যাব-৬’র হাতে আটক!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে বৃহস্পতিবার প্রকাশ্যে এক অর্ধ বয়সী নারীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম বিবিজান নেছা (৫৫)। তিনি পোড়াহাটী গ্রামের আনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় একাবাসি ঘাতক ইয়াদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কাছে হস্তান্তর করেছে। পোড়াহাটী গ্রামের আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তার চাচি বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়।

এ সময় নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে ইয়াদ আলী একা পেয়ে তাকে ধর্ষন করে এবং দুই হাত ভেঙ্গে দেয়। বিবিজান নেছার মুখমন্ডল থেতলে রক্তাক্ত করা হয়। দিনে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখতে পেয়ে ধর্ষক ইয়াদ আলীকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে। এদিকে মুমুর্ষ অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাগুরায় মারা যান। আফজাল হোসেন দাবী করেন, তার চাচির কাপড় ও শরীরের বিভিন্ন অংশে যে আলামত পাওয়া গেছে তাতে তাকে ধর্ষনের পর নৃশংস ভাবে নির্যাতন করা হয়েছে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রকাশ্যে ধর্ষনের পর নারীকে হত্যা মামলার আসামি র‌্যাব-৬’র হাতে আটক!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামে বৃহস্পতিবার প্রকাশ্যে এক অর্ধ বয়সী নারীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম বিবিজান নেছা (৫৫)। তিনি পোড়াহাটী গ্রামের আনু মিয়ার স্ত্রী। এ ঘটনায় একাবাসি ঘাতক ইয়াদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কাছে হস্তান্তর করেছে। পোড়াহাটী গ্রামের আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তার চাচি বিবিজান নেছা গ্রামের একটি পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়।

এ সময় নড়াইল সদর উপজেলার বিল ডুমুরপাড়া গ্রামের চাঁদ মোল্লার ছেলে ইয়াদ আলী একা পেয়ে তাকে ধর্ষন করে এবং দুই হাত ভেঙ্গে দেয়। বিবিজান নেছার মুখমন্ডল থেতলে রক্তাক্ত করা হয়। দিনে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই নৃশংস ঘটনা দেখতে পেয়ে ধর্ষক ইয়াদ আলীকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করে। এদিকে মুমুর্ষ অবস্থায় বিবিজান নেছাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাগুরায় মারা যান। আফজাল হোসেন দাবী করেন, তার চাচির কাপড় ও শরীরের বিভিন্ন অংশে যে আলামত পাওয়া গেছে তাতে তাকে ধর্ষনের পর নৃশংস ভাবে নির্যাতন করা হয়েছে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তাকে কিছুটা অপ্রকৃতিস্থ ও মাদকাসক্ত বলে মনে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD